Gobardanga: গোবরডাঙায় মেকআপ শিল্পীকে ধর্ষণের হুমকি ও অশালীন আচরণ! ভিডিও ভাইরাল হতেই শ্রীঘরে 'গোবিন্দ'!

Gobardanga: মেকআপ শিল্পীকে শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকির অভিযোগে শ্রীঘরে সরকারি আধিকারিক। ভিডিও ভাইরাল হতেই বসিরহাট থেকে অভিযুক্ত অনুপ বিশ্বাস ওরফে গোবিন্দকে গ্রেফতার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। পুলিশের দ্রুত তৎপরতায় খুশি সাধারণ মানুষ।

Share this Video

গোবরডাঙ্গায় প্রকাশ্য রাস্তায় এক মেকআপ শিল্পীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক সরকারি কর্মী। হাওড়া লেবার কমিশনার দফতরের ইনস্পেক্টর অনুপ বিশ্বাসকে অভিযোগের মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video