দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে মেগা আগমনী অনুষ্ঠান। ড্রোন-লেজার শো, ছৌ নাচ ও ১০ হাজার ঢাকের বাদ্যি-সহ থাকছে বাংলার লোকসংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেরা।
দেবীপক্ষের সূচনা দিন ইডেনে মেগা আয়োজন বিজেপি সপকারের। আজ অনুষ্ঠিত হবে মা দুর্গার আগমনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলার লোকসংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধ করা হবে। ড্রোন-লেজার শো থেকে থাকছে আর কী কী। জেনে নিন কী কী হতে চলেছে আজ।
রাজ্য সরকারের উদ্যোগে ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর সূচনা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। যেখানে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের আহ্বান করা হয়েছে। পাশাপাশি ঢাক, ছৌ নাচ ও গানসহ নানান রকমের সংস্কৃতিক পরিবেশনা থাকবে। থাকছে ড্রোন শো ও আতশবাজির আয়োজন।
আজ ইডেনে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতি ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, উপস্থিত থাকবে রাজ্যপাল আরএনও রবি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকবেন মন্ত্রীসভার সদস্য ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা।
আজ থাকবে ৪০টি দলের সম্মিলিত গান ও ৩০০ জন নৃত্য শিল্পীর পরিবেশনা। পাশাপাশি রেড রোডে বারোটি জেলায় পৃথক প্রদর্শনী কেও তুলে ধরা হবে লোকসংস্কৃতি, আঞ্চলিক ঐতিহ্য। শোনা যাচ্ছে, থাকবে ১০ হাজার ঢাক। এদিন চমকপ্রদ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ৩ হাজার ড্রোনের মাধ্যনে আকাশে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে। লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন রোড রোড ও বিভিন্ন ঘাটেও মহালয়া উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে। সব মিলিয়ে বিস্তর আয়োজন রয়েছে আজ। এবার বাংলায় ভিন্ন ভাবে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে বলে মনে করছেন সকলে। এবার এক ভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান দ্বার পুজোর সূচনা হতে চলেছে বাংলায়।
তেমনই, আগামী ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বিষ্ণুপুর, মালদহ, বহরমপুর ও নিউ দীঘায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। একই সঙ্গে ১০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট ও মিলিনিয়াম পার্ক এবং রামকৃষ্ণপুর ঘাট-সহ একাধিক নদী তীরবর্তী এলাকায় আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

