ত্রিকোণ প্রেমের মর্মান্তিক পরিণতি বাড়ি থেকে অপহরণ করে খুনের অভিযোগ দেহ টুকরো টুকরে করে কেটে ফেলা হল খালে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য

উত্তম দত্ত, হুগলি-ত্রিকোণ প্রেমের জেরে মর্মান্তিক পরিণতী। যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল এক কুখ্যাত দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। গত ১১ অক্টোবর ঘটনার পর খাল থেকে টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-অমানবিক স্কুল শিক্ষক, বাড়ির বারান্দায় বিশ্রামরত ভ্য়ান চালককে পিটিয়ে খুন

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্য়বাটিতে। প্রেমিকার বয়ানের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেফতারের পর দিল্লি রোডে একটি খাল থেকে দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করল পুলিশ। খাল থেকে দুটি পা ও দুটি হাত উদ্ধার করে পুলিশ। কিন্তু যুবক খুনে এত নৃশংসতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবকের প্রেমিকা। 

আরও পড়ুন-করোনা সংক্রমণ বৃদ্ধির জের, এবার হাতুড়ে চিকিৎসকদের কাজে লাগাবে স্বাস্থ্য দফতর

জানাগেছে, চুচুড়ার রায়েরবেড় এলাকার বাসিন্দা বছর তেইশের বিষ্ণু মাল। স্থানীয় মার্কন্ডবলী এলাকায় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ১১ অক্টোবর বাড়ির সামনে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলছিল বিষ্ণু। সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে বিষ্ণুকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে বিশাল নামে এক দুষ্কৃতী। বিশালের সঙ্গে বিষ্ণুর বচসা ফোনের ওপার থেকে ফোনে শুনতে পান প্রেমিকা। বিপদ বুঝে পুলিশে খবর দেন তিনি।

এরপরই ঘটনার তদন্ত নামে পুলিশ। বিশাল নামে কুখ্যাত দুষ্কৃতীর দুই সাগরেদকে গ্রেফতার করে চন্দননদর কমিশনারেটের পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে দিল্লি রোডে টুকরো করে ফেলে দেওয়া হয়েছে বিষ্ণুর দেহ। মৃতের প্রেমমিকার দাবি, তাঁর উপর বিশালের নজর পড়েছিল। কিন্তু বিশালকে পাত্তা না দেওয়ায় সব রাগ গিয়ে পড়ে বিষ্ণুর উপর। মূল অভিযুক্ত বিশাল এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।