MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: এই ভুল করলেই অন্যের অ্যাকাউন্টে ঢুকবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানাটা জরুরি

Annapurna Bhandar: এই ভুল করলেই অন্যের অ্যাকাউন্টে ঢুকবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানাটা জরুরি

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। এবার https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেখান থেকেই অনলাইনে আবেদন করা যাবে।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 07 2026, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। এবার https://socialregistry.wb.gov.in/ অ্যাড্রেসে একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। যেখান থেকেই অনলাইনে আবেদন করা যাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তবে আপনি কি জানেন, সামান্য একটা ভুল করলেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে? হ্যাঁ, আবেদন করার আগে অবশ্যই জেনে নিন।

36
Image Credit : Asianet News

নদিয়ার ভীমপুর থানার চাঁদপুরের বছর চুয়াত্তরের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস। তাঁর মেয়ে শেফালি বিশ্বাস এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছেন। কিন্তু, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের পর সেই টাকা ঢুকেছে তাঁর বাবা সঞ্জিত বিশ্বাসের অ্যাকাউন্টে। সঞ্জিতবাবুর মেয়ে শেফালি বিশ্বাস লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। সেই সময় এনএফটি মোডে টাকা দেওয়া হত। তখন সঞ্জিতবাবু আধার কার্ডের সঙ্গে শেফালিদেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা ছিল। পরবর্তী সময়ে যখন ডিবিটি মোড হয় এবং অন্নপূর্ণা যোজনার সঙ্গে ওনার নাম যুক্ত হয়, তখন আধার কার্ড লিঙ্ক থাকার ফলে টাকাটা তাঁর বাবার অ্যাকাউন্টে ঢুকেছে।

46
Image Credit : AI

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সম্পূর্ণ ডিবিটি ট্রান্সফারের মাধ্যমেই দেওয়া হচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। আর এখানেই যদি সামান্য একটি ভুল করা হয়, তাহলে অন্য অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে ৩০০০ টাকা। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চান সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক করাকে ডিবিটি বলে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে।

56
Image Credit : Asianet News

একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে। যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না দেখে নিতে পারেন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।

66
Image Credit : AI PHOTO

কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস (Status) চেক করবেন?

  • আপনার লিঙ্কটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
  • মেনু অপশনে গিয়ে Aadhaar Mapped Status-এ ক্লিক করুন।
  • আপনার আধার নম্বর টাইপ করুন, ক্যাপচা লিখুন এবং Check Status-এ ক্লিক করুন।
  • আবারও আপনার আধার লিঙ্কড- মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম করলেই দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কড হয়েছে এবং কত তারিখে হয়েছে।

কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন?

  • প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।
  • এরপর সেখানে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।
  • আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।
  • আপনার যদি আগে থেকে কোনও ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করবেন।
  • আর যদি আগে থেকেই অন্য কোনও ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তন করতে চান, তবে Movement from one bank to other bank অপশনটি সিলেক্ট করবেন।
  • এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন। এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।
  • আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-এ ক্লিক করলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। সাধারণত কিছু সময়ের মধ্যেই ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যায়।

ব্যাঙ্কে গিয়ে আবেদন

  • আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
  • সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে 'আধার সিডিং' বা 'কনসেন্ট ফর্ম' (Consent Form) চান।
  •  ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
  • ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সঙ্গে যুক্ত করে দেবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image5
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved