- Home
- West Bengal
- Annapurna Bhandar: কেন মাসের ১ তারিখে পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ
Annapurna Bhandar: কেন মাসের ১ তারিখে পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ
দফায় দফায় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা ঢুকেছে। ইতিমধ্যেই মাসে ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন ১ কোটির বেশি মহিলা। কিন্তু কেন মাসের ১ তারিখে কেউ পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি মহিলা আবেদন করেছিলেন। তবে তার মধ্যে ২৬ লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও এরপর রাতারাতি এই সব আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে। নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া।

ইতিমধ্যেই মাসে ৩ হাজার টাকা পেয়ে গিয়েছেন ১ কোটির বেশি মহিলা। কিন্তু কেন মাসের ১ তারিখে কেউ পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? এবার জানা গেল আসল কারণ।
লক্ষীর ভান্ডারের টাকা মাসে শুরুতে ব্যাংকে ঢুকলেও। অন্নপূর্ণা যোজনা টাকা মাসের ১ তারিখে অনেকেই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার কারণ আজকের প্রতিবেদনে দেওয়া রইল।
প্রসঙ্গত জুন ও জুলাই মাসেও প্রথম সপ্তাহের শুরুতেই অন্নপূর্ণা যোজনার ( Annapurna Bhandar) দুই কিস্তির টাকা পাঠানো হয়েছিল। কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গিয়েছে নিয়ম। তবে চলতি মাসে ১৭ আগস্ট থেকে ৩০০০ টাকা পেতে শুরু করবেন যোগ্যরা।
এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসেই দ্বিতীয় সপ্তাহে পাঠানো হবে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা। যেখানে বিগত সরকার প্রকল্প চালু করার ৯ মাস পর থেকে মহিলারা সুবিধা পেতে শুরু করেন।
কিন্তু বাংলার প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ভাতা দ্বিগুণ বাড়িয়ে এই প্রকল্প শুরু করেছে। সরকারি টাকা নয়ছয় হোক, তা চান না শুভেন্দু অধিকারী। সরকারি ভাতা শুধুমাত্র যোগ্য মহিলাদের কাছেই পৌঁছে যাক, এটাই তাঁর লক্ষ্য। এর ফলে ভেরিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে।
তাছাড়া মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার থেকে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনা’র আরও একটি পোর্টাল। তবে এটি শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য। প্রকল্পের টাকা নিয়ে কোনও অভিযোগ জানাতে চাইলে, এই পোর্টালে জানাতে পারবেন আবেদনকারীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

