MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DBT লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তির টাকা, কীভাবে করবেন জানুন

DBT লিঙ্ক না থাকলে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার ও যুবশক্তির টাকা, কীভাবে করবেন জানুন

রাজ্যের নতুন সরকার মহিলাদের প্রতি মাস ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার ও ৩০০০ টাকা করে বেকার ভাতা দেবে। আগামী জুন মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার।

3 Min read
Author : Sanjoy Patra
Published : May 16 2026, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : ai photo

রাজ্যের নতুন সরকার মহিলাদের প্রতি মাস ৩০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার ও ৩০০০ টাকা করে বেকার ভাতা দেবে। আগামী জুন মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : ai photo

যদি আপনার আধারের সঙ্গে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে, তবে বকেয়া টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট না থাকলে লেনদেন আটকে যেতে পারে। আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না যাচাই করুন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।

37
Image Credit : Asianet News

যদি দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই তাহলে আপনার টাকা ঢুকবে না। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে যদি Aadhaar link না থাকে তাহলেও টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়।

47
Image Credit : Asianet News

তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে। DBT (Direct Benefit Transfer) হল এমন একটি ব্যবস্থা যেখানে সরকার সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠায়। সরকারি সুবিধার জন্য এই পদ্ধতিতে টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়।

57
Image Credit : AI PHOTE

প্রথমে, আধার-এর অফিসিয়াল ওয়েবসাইট (myaadhaar.uidai.gov.in)-এ যান। এরপর, আপনার আধার নম্বর এবং আপনার মোবাইলে আসা OTP ব্যবহার করে লগ-ইন করুন। সেখানে আপনি 'Bank Seeding Status' (ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস) নামের একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে, আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি NPCI-এর সাথে লিঙ্ক করা আছে। পাশাপাশি, এটি সর্বশেষ আপডেটের তারিখটিও প্রদর্শন করবে।

67
Image Credit : Asianet News

NPCI পোর্টালের মাধ্যমে DBT লিঙ্ক

আপনার আধার নম্বর ব্যবহার করে বর্তমান অবস্থা যাচাই করতে আপনি সরাসরি base.npci.org.in/catalog/seedingRequestDetails লিঙ্কে ভিজিট করতে পারেন। বিকল্প হিসেবে, আপনার ব্যাঙ্কের অফিসিয়াল নেট ব্যাঙ্কিং পোর্টাল অথবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে লগ-ইন করুন। এরপর, মেনুতে 'Services', 'Aadhaar Services' অথবা 'Aadhaar Seeding/Link' অপশনটি খুঁজুন। এরপর, আপনার ১২-সংখ্যার আধার নম্বরটি টাইপ করুন। DBT সুবিধা পাওয়ার জন্য আপনাকে সম্মতি বাক্সে টিক চিহ্ন দিতে হবে অথবা শর্তাবলি ও নিয়মাবলিতে সম্মত হতে হবে। মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP-টি দিন এবং 'Submit' বাটনে ক্লিক করুন। এরপর আপনার ব্রাউজারে আপনার DBT লিঙ্কিং-এর সর্বশেষ অবস্থা বা আপডেটটি প্রদর্শিত হবে।

77
Image Credit : Asianet News

অনলাইনে ডিবিটি চালু করার পদ্ধতি

  • NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.npci.org.in/-এ যান।
  • এর পর Customer মেনু থেকে Bharat Aadhaar Seeding Enabler (BASE) এ ক্লিক করুন ।
  • তারপর, Aadhaar Seeding/De Seeding অপশনে ক্লিক করুন।
  •  এবার প্রথম ঘরে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দিন। তারপর Seeding অপশনে সিলেক্ট করুন।
  • এরপর Select Bank এ ক্লিক করে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে যান ওই ব্যাঙ্কের নাম সিলেকশন করুন।
  • তারপর , Seeding Type এর নীচে Fresh Seeding অপশন সিলেক্ট করুন।
  • সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দু'বার লিখুন। এবং Declaration চেক করে Captcha code বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
  • আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ৬ সংখ্যার OTP যাবে। ওটিপি বসিয়ে Confirm করুন। এবং Submit করুন।
  • অনলাইনে DBT Link করার পর ৩-৭ দিন অপেক্ষা করুন এবং তারপর স্ট্যাটাস চেক করুন আপনার লিঙ্ক হয়ে গেছে কি না। যদি লিঙ্ক না হয় তাহলে আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে করিয়ে নিন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: 8th Pay Commission - জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved