MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • অন্নপূর্ণা যোজনা: অন্নপূর্ণার টাকা বিলিতে ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের

অন্নপূর্ণা যোজনা: অন্নপূর্ণার টাকা বিলিতে ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের

Samik on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে বিক্ষোভের মধ্যেই ‘অন্তর্ঘাত’-এর অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। আরও ৫০ লক্ষ মহিলাকে প্রকল্পের আওতায় আনার দাবি, ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণাও।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 23 2026, 07:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে সরাসরি মুখ খুললেন শমীক
Image Credit : Asianet News

অন্নপূর্ণা বিক্ষোভ নিয়ে সরাসরি মুখ খুললেন শমীক

অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না পাওয়া নিয়ে জেলায় জেলায় মহিলাদের বিক্ষোভ চলছে। এই নিয়ে এবার স্পষ্ট বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এর আগে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিক্ষোভের বিষয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
‘অন্তর্ঘাত’-এর অভিযোগ শমীকের
Image Credit : Asianet News

‘অন্তর্ঘাত’-এর অভিযোগ শমীকের

শমীকের দাবি, কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে পরিকল্পিত অন্তর্ঘাত (স্যাবোটাজ) কাজ করেছে বলে মনে করেন তিনি। কিছু জায়গায় ফর্ম পূরণেও গাফিলতির অভিযোগ তোলেন তিনি। অর্থাৎ সিস্টেমে সমস্যা রয়েছে বলেও মনে করছেন বিজেপির রাজ্যসভাপতি।

Related Articles

Related image1
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Related image2
Price Hike: শুধু চিনি নয়! এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাড়ছে মুদিখানার খরচ
37
অন্নপূর্ণা যোজনায় ষড়যন্ত্র!
Image Credit : Asianet News

অন্নপূর্ণা যোজনায় ষড়যন্ত্র!

শমীক ভট্টাচার্য বলেছেন, 'দু’এক জায়গায় বিচ্যুতি আছে। সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় স্যাবোটাজ (অন্তর্ঘাত) করারও চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ কেউ গাফিলতি দেখিয়েছেন'। তবে গোটা বিষয়টি পরিকল্পিত বলে দাবি করেও এর পিছনে কারা কারা হয়েছেন তা স্পষ্ট করে বলেননি বিজেপির রাজ্য সভাপতি।

47
উপভোক্তার সংখ্যা বাড়ার দাবি
Image Credit : gemini

উপভোক্তার সংখ্যা বাড়ার দাবি

মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, আরও ২০-৩০ লক্ষ মহিলাকে প্রকল্পের আওতায় আনা হবে। রবিবার শমীক জানান, এই সংখ্যা বেড়ে ৫০ লক্ষ পর্যন্ত হতে পারে। যার অর্থ অন্নপূর্ণা ভাণ্ডারে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে।

57
১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা
Image Credit : Asianet News

১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

67
বছর ৩৬ হাজার টাকা
Image Credit : ANI

বছর ৩৬ হাজার টাকা

লক্ষ্মীর ভান্ডারে অনিয়মের অভিযোগ তুলে শমীক বলেন, প্রকৃত যোগ্য ব্যক্তিরাই যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, তার জন্য তালিকা যাচাই বা স্ক্রিনিং জরুরি। বছরে ৩৬ হাজার টাকা কম অর্থ নয় বলেও মন্তব্য করেন তিনি।

77
হাওড়ায় বিজেপির প্রশিক্ষণ শিবিরে একাধিক নেতা
Image Credit : ANI

হাওড়ায় বিজেপির প্রশিক্ষণ শিবিরে একাধিক নেতা

হাওড়ার বেলিলিয়াস রোডে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান’ কর্মসূচিতে এই মন্তব্য করেন শমীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক সঞ্জয় সিংহ, রুদ্রনীল ঘোষ-সহ অনেকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শমীক ভট্টাচার্য
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Chinmoy Krishna Das : চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বড় মিছিলে গর্জে উঠল শহর
Recommended image2
Now Playing
মুখ্যমন্ত্রীর মৃত্য়ু কামনা করেছিলেন? ঢোক গিলে এ কী বললেন হুমায়ুন!
Recommended image3
Now Playing
Dilip Ghosh : বাংলায় মুসলিমদের বড় বার্তা দিলীপ ঘোষের, মনে করালেন পুরনো কথা
Recommended image4
Now Playing
Bolpur Murder Case: বোলপুরে চন্দন খুনে জালে আরও ১, শুটার নন, তবু গ্রেফতার! কেন?
Recommended image5
Now Playing
Syria Flood: আকাশ ভেঙে বৃষ্টি, মুহূর্তেই জলমগ্ন সিরিয়া! আটকে পড়ল গাড়ি, বিপর্যস্ত জনজীবন
Related Stories
Recommended image1
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Recommended image2
Price Hike: শুধু চিনি নয়! এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাড়ছে মুদিখানার খরচ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved