Asit Majumdar Arrested News: কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আগেই গুরুত্বর অভিযোগে শ্রীঘরে মমতার আমলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। কী কারণে তাকে গ্রেফতার করা হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Asit Majumdar Arrested News: তোলাবাজির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের শহিদ সভায় যোগ দেওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন হুগলি জেলার চুঁচড়ার তৃণমূল সভাপতি অসিত মজুমদার। প্রথমে অসিত মজুমদারকে চুঁচুড়া থানায় বসিয়ে রাখা হয়। এরপর মমতার শহিদ সভায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়! পরে তোলাবাজি অভিযোগে অসিত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ।
ঠিক কী কী অভিযোগের কারণে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক?
২১ জুলাই কালীঘাট তৃণমূলের সভায় যাওয়া কথা ছিলো হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদারের। সেই মত তৈরী হচ্ছিলেন তিনি। ঠিক তখনই তার বাড়িতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশের একটি দল। প্রাক্তন তৃণমূল বিধায়ককে থানায় নিয়ে আসে। অসিতের অনুগামীদের অভিযোগ পুলিশ অন্যায় ভাবে তাকে আটকে রেখেছে যাতে মমতার শহিদ সভায় যেতে না পারে।
পুলিশ সূত্রে খবর, সিবিআই পরিচয় দিয়ে অসিতের বাড়ি গিয়ে হুমকি ভয় দেখানো ও টাকা চাওয়ার অভিযোগে হাবরা থেকে এক যুবককে গতকাল গ্রেফতার করে এনেছে চুঁচুড়া থানার পুলিশ। তাকে চিহ্নিত করতে অসিতকে ডাকা হয়েছে। পরে অসিত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ তোলাবাজির অভিযোগে। চুঁচুড়ার কোদালিয়া যুব সভাপতি পবিত্র মিস্ত্রি বলেন, ‘’রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই চুঁচুড়ায় থানায় এনে বসিয়ে রাখা হয়েছে। যেভাবে ওনার নেতৃত্বে হাজার হাজার কর্মিরা উদ্দীপনার সঙ্গে একুশে জুলাই উপলক্ষে যাওয়ার কথা ছিল সেটাকে দমানোর জন্যই এইসব করা হচ্ছে। যেভাবে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছে সমাবেশে যাচ্ছে সেটা দেখেই বিজেপি ভয় পেয়ে গেছে। তাই সকাল সাতটা নাগাদ পুলিশ গিয়ে আটক করে এনে বসিয়ে রেখেছে। কোন অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোন কাগজপত্র না দেখিয়েই এইভাবে তুলে আনা হয়েছে। আমাদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।''
উল্লেখ্য, এর আগে অসিতকে গত ৩১ মে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা,তোলাবাজি, শ্লীলতাহানীর অভিযোগে ১৯ দিন পর জামিনে জেল থেকে মুক্তি পান হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদার। আজ তাকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে আসার সময় গ্রেফতার প্রসঙ্গে বলেন, ‘সব আমার ভাগ্যের দোষ।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


