Bageshwar Baba Bengal Controversy: বাংলার ঐতিহ্য দুর্গাপুজো নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার। তিনি সব ঠিক করে দেবেন? প্রশ্ন তুলেছে আপামর বাঙালি সমাজ। তাঁর নিরামিষ বিধানকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে।
Bageshwar Baba Bengal Controversy: বাঙালির অন্যতমশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। যার সঙ্গে মিশে আছে বাঙালির চিরন্তন আবেগ এবং ভালোবাসা (Bageshwar Baba Bengal Controversy)। সেই বাঙালিকেই কিনা দুর্গাপুজো নিয়ে মতামত শুনতে হচ্ছে মধ্যপ্রদেশের এক ‘বাবা'-র কাছ থেকে। নাম তাঁর বাগেশ্বর! শুধু তাই নয়, বাঙালিদের নিয়ে বিরুপ মন্তব্যও করেছেন তিনি। এই প্রথম এই পরিস্থিতি তৈরি হল। বিজেপিসরকার রাজ্যে ক্ষমতায় আসার পর, নয়া বিতর্ক (Bageshwar Baba Controversy)।
ঠিক কী বলেছেন এই বাগেশ্বর বাবা?
বাংলার ঐতিহ্য দুর্গাপুজো নিয়ে রীতিমতো বিদ্রুপ করেছেন মধ্যপ্রদেশের ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। তিনি সব ঠিক করে দেবেন? প্রশ্ন তুলেছে আপামর বাঙালি সমাজ। তাঁর নিরামিষ বিধানকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। বাঙালি ‘পাখন্ডি’ এবং তাদের খাওয়া-দাওয়া বলতে ‘গন্দে গন্দে ভোজন’—বাগেশ্বর বাবার এই ঘৃণ্য বিধানে দলমত নির্বিশেষে বাংলার সাধারণ মানুষ প্রতিবাদে গর্জে উঠেছেন। বিরোধীরা তো বটেই, শাসকদল বিজেপির নেতা-মন্ত্রীরাও এর বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি, বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং মহিলা পুরোহিতরাও এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠছেন।
এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, কলকাতার নানাপ্রান্তে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। সেইসঙ্গে, থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে ‘বিতর্কিত বাগেশ্বরের' নামে। জানা গেছে, শহরের তিনটি প্রান্তের তিনটি থানাতে অভিযোগ জমা পড়েছে এবং হাওড়ার সাইবার ক্রাইম থানাতেও বাগেশ্বর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কংগ্রেসের তরফে। পাশাপাশি ভবানীপুর থানার সামনে বিক্ষোভও দেখানো হয়েছে।
CJP Protest Bankura: ১০ দিনের 'ডেডলাইন'!, শুভেন্দুর সরকারকে কড়া হুঁশিয়ারি 'ককরোচ'দের!
বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার থানায় অভিযোগ দায়ের
প্রতিবাদীরা জানাচ্ছেন, "পুজোর চারদিন আমিষ ছাড়া আবার কী খাব? সারা বছরের অপেক্ষা। পাঁঠা, চিকেন, ভেটকি, সব খাব। আমরা কী খাব, কী পরব, কোথায় যাব, সেটা কি অন্য কেউ ঠিক করে দেবে নাকি? আমাদের কালচার আমরা ঠিক করব। ওসব বাগেশ্বর এখানে চলবে না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
