SIR: বঙ্গে SIR অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে একের পর এক বিভ্রাট সামনে আসছে। যা নিয়ে মামলা মকদ্দমাও হচ্ছে। এবার নির্বাচন কমিশনের নজরে এসেছে খসড়া ভোটার তালিকায় থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিকের নাম। 

বঙ্গে SIR অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে একের পর এক বিভ্রাট সামনে আসছে। যা নিয়ে মামলা মকদ্দমাও হচ্ছে। এবার নির্বাচন কমিশনের নজরে এসেছে খসড়া ভোটার তালিকায় থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিকের নাম। যার মধ্যে একজন হলেন মঞ্জুরানি সাহা। তাঁর নাম একদিকে রয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায়। অন্যদিকে তিনি আবার বাংলাদেশের ঢাকার নারায়নগঞ্জ পুরসভা এলাকার ভোটারও। তিনি একই সঙ্গে কী করে দুই দেশের ভোটার হতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভারা সুপার চেকিং-এর সময় এজাতীয় জিনিসগুলি তুলে ধরেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তালিকায় বাংলাদেশি ভোটার

শুধু মঞ্জুরানি নয়, সন্দেহজনক তালিকায় থাকায় আরও লক্ষাধিক নাম রয়েছে যেখানে বাংলাদেশি যোগ স্পষ্ট নজরে এসেছে নির্বাচন কমিশনের। সূত্রের খবর, ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র তালিকা খতিয়ে দেখতে গিয়ে এমনও নজির সামনে এসেছে যেখানে বীরভূমের নানুরে এক ব্যক্তিকে ৩৮৯ জন বাবা বলে পরিচয় দিয়েছিলেন ‘সার’–এর এনিউমারেশন ফর্মে। হাওড়ার সাঁকরাইলে আবার এক জন ‘বাবা’র ৩১০ জন ‘সন্তান’, মুর্শিদাবাদে এক জনের ১৯৯ জন এবং দার্জিলিংয়ে ১৫৫ জন ‘সন্তান’ দেখানো হয়েছে। এক ব্যক্তিকে ‘বাবা’ দেখানোর নিরিখে পিছিয়ে নেই জলপাইগুড়ির নাগরাকাটা (১২০ জন) এবং পশ্চিম বর্ধমানের আসানসোলও (১৭০ জন)।

এক বাবার ২০০ সন্তান!

এসআইআর- এ এখনও পর্যন্ত ২০০ জনের বাবা দেখানো হয়েছে কমপক্ষে দুই জনকে। ১০০ জনের বাবা ৭ জন। ১০ জনের বাবা হিসেবে দেখানো হয়েছে ৫০ জনকে। তালিকায় ২ লক্ষ ২৬ হাজার মানুষ রয়েছেন যাদের ৬টিরও বেশি সন্তান রয়েছে। ৮,৬৮২ জন দেখিয়েছেন তাদের সন্তানের সংখ্যা ১০ জনের বেশি। এর মধ্যেও বাংলাদেশি নাগরিকরা জালিয়াতি করে নথি জমা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে কমিশন।

কীভাবে বাংলাদেশি চিহ্নিত?

নির্বাচন কমিশন সূত্রের খবর, এমন ভিনদেশী নাগরিকদের সন্ধান পেতে ও তালিকা থেকে বাদ দিতে প্রতিদিন ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) -তে এজাতীয় বাংলাদেশি নাগরিকজের নামের তালিকা পাঠাতে হচ্ছে। মূলত যারা বাংলাদেশি পাসপোর্ট - ভিসা নিয়ে চিকিৎসার নামে, ব্যবসার নামে বা পড়াশুনার নামে ভারতে এসেছেন, কিন্তু আর নিজের দেশে ফিরত যাননি তাদেরই খুঁজে বার করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, এজাতীয় বাংলাদেশিরা এই দেশে এসে কোনও দালালের মাধ্যমে ভারতীয় নথি তৈরি করে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছে। এমন ব্যক্তিদের নথি ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন।