
Agnimitra Paul: হোটেলে হঠাৎ অগ্নিমিত্রার অভিযান, নথিতে গরমিল! সিল করার নির্দেশ
হোটেল ও শপিং কমপ্লেক্সে আচমকা অভিযান চালিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযানে নথিপত্র এবং অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত একাধিক গরমিলের অভিযোগ সামনে আসে।
হোটেল ও শপিং কমপ্লেক্সে আচমকা অভিযান চালিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযানে নথিপত্র এবং অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত একাধিক গরমিলের অভিযোগ সামনে আসে। অভিযোগ, সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি রয়েছে এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাতেও নিয়ম মেনে চলা হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে নিয়মভঙ্গের ক্ষেত্রে হোটেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিল করার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল।