কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক। ছড়াল (Bomb threat)। বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক। ছড়াল (Bomb threat)। বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। খবর পেয়ে লালবাজারের বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। উল্লেখ্য, গত কয়েক দিনে কলকাতার একাধিক স্কুল, আদালত এবং পোস্ট অফিসেও বোমা রাখার হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। কসবা পাসপোর্ট অফিসেও হুমকি মেল আসে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ বিষয়টির তদন্তভার হাতে নেয়। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে রাজ্যের সব আদালত এবং বিচারকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়৷
ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সারা বছরই বহু মানুষ এখানে আসনে দেশ বিদেশ থেকে। এছাড়াও, নিরালায় সময় কাটানোর জন্য অনেক কাপল ভিক্টোরিয়াকে বেছে নেন। তাই কলকাতার আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ভিক্টোরিয়া। সেখানে বোমাতঙ্ক শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাছাড়া শুক্রবার দুপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন। ওই এলাকা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। তাই স্বাভাবিকভাবে এই হুমকি মেল প্রশাসনের ঘুম উড়িয়ে দিয়েছে। কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন বলে সূত্রের খবর।
