২০২৩ সালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেলে ভুলবশত গাড়ি ধাক্কা দেওয়ায় এক পুলিশকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে কলকাতা হাইকোর্ট সম্প্রতি জানিয়েছে যে এই সামান্য ভুলের জন্য চাকরি বাতিল করা অন্যায়।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি থেকে বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Ajker Bangla News Live: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি থেকে বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ajker Bangla News Live: অভিষেকের বাড়ির গেটে ধাক্কা দিতে গিয়েছিল চাকরি, সেই পুলিশকর্মীকে ফের নিয়োগের নির্দেশ হাইকোর্টের
Ajker Bangla News Live: WB Ration Update: পুজোয় বিরাট উপহার খাদ্য দফতরের, রেশনে বিনামূল্যে মিলবে চিনি-ময়দা
বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো উপলক্ষে রেশন উপভোক্তাদের জন্য বিরাট ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। পুজোর সময় রেশনে উন্নত মানের চিনি ও ময়দা দেওয়া হবে। পাশাপাশি, বাগদা রোডকে সংস্কার করে চার লেনের জাতীয় সড়ক করার আশ্বাসও দিয়েছেন তিনি।
Ajker Bangla News Live: Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি থেকে বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ 'অর্ণব'-এ পরিণত হচ্ছে। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে।