
ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূলের বুথ এজেন্টকে লাঠিপেটা বাহিনীর, উত্তপ্ত ক্য়ানিং
ক্যানিং পশ্চিম বিধানসভার 112 নম্বর বুথে উত্তেজনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বুথ এজেন্টের বিরুদ্ধে। সেটা দেখে বুথের ভিতর ঢুকে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বুথ এজেন্টকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
ক্যানিং পশ্চিম বিধানসভার 112 নম্বর বুথে উত্তেজনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বুথ এজেন্টের বিরুদ্ধে। সেটা দেখে বুথের ভিতর ঢুকে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বুথ এজেন্টকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, প্রদীপ দাস মাতলা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বুথের ভিতর থেকে টেনে বিবস্ত্র করে মারতে মারতে বের করে দেওয়া হয়। গতকাল কেন্দ্রীয় বাড়ি তার বাড়িতে হানা দিয়েছিল সেখানে তাকে পায়নি। মারধরের ঘটনার খবর পেয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস ঘটনাস্থলে আসেন তার উপরেও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।
Add Asianetnews Bangla as a Preferred Source
