
নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী প্রতিক্রিয়া চাকরিপ্রার্থীদের?
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা এক লাফিয়ে ৫ বছর বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে দারুণ খুশি বলে প্রতিক্রিয়া জানালেন চাকরীপ্রার্থীরা।
রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠককেই চাকরীপ্রার্থী, তরুণ সমাজের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা এক লাফিয়ে ৫ বছর বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বয়সের ভারে ছিটকে গিয়েছিলেন। নতুন সরকার তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেও সাংবাদিকদের বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে দারুণ খুশি বলে প্রতিক্রিয়া জানালেন চাকরীপ্রার্থীরা।
Add Asianetnews Bangla as a Preferred Source
