CJP Kolkata Rally: শুক্রবার দুপুরে, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদকে সমর্থন জানিয়ে একটি ছাত্র মিছিলের ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজপথে। ধর্মতলা মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

CJP Kolkata Rally: ছাত্র বিক্ষোভে উত্তাল হল ধর্মতলা। ককরোচ জনতা পার্টি তথা CJP-র আন্দোলনের আঁচ এবার এসে পড়ল শহর কলকাতায় (Kolkata CJP protest)। শুক্রবার দুপুরে, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদকে সমর্থন জানিয়ে একটি ছাত্র মিছিলের ডাক দেওয়া হয়। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেি রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজপথে। ধর্মতলা মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যে পুরো এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে (CJP protest latest news)। 

ছাত্র বিক্ষোভে উত্তাল ধর্মতলা!

মিছিলের পর বিকেলবেলা ধর্মতলায়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনিতেই সিজেপি-র এই মিছিলকে সমর্থন জানিয়ে একাধিক বাম এবং অন্যান্য ছাত্র সংগঠন এই বিক্ষোভে শামিল হয়। ফলে, জনসমুদ্রের চেহারা নেয় এই মিছিল। সেই বিরাট জমায়েতকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এমনকি, কাঁদানে গ্যাস ছোড়া হয়। অন্যদিকে, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট, জুতো এবং জলের বোতল। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‌্যাফ। ছাত্র মিছিলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। কার্যত, সন্ধ্যা ৬টা নাগাদ অবরুদ্ধ হয়ে পড়ে গোটা ধর্মতলা। ডোরিনা ক্রসিংয়ের সামনে তখন হুলুস্থুল পরিস্থিতি। এরপর প্রতিবাদীদের রানি রাসমণি অ্যাভিনিউর দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

বিশাল জমায়েতকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস

প্রসঙ্গত, দুপুর থেকেই কলকাতার রাজপথে যেন ছাত্রছাত্রীদের ঢল নামে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী শুক্রবারের মিছিলে পা মেলান। নিট সহ একাধিক পরীক্ষায় স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। যে মিছিলকে সমর্থন জানায় সমস্ত বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল শুরু হওয়ার পর অনেকটা এগোয়। তারপরেই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। বিক্ষোভকারীদের দিকে রীতিমতো লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব এবং সাধারণ মানুষরা যন্তর মন্তরে গিয়ে এই প্রতিবাদে শামিল হচ্ছেন। এমনকি, অনেকে খাবারের প্যাকেট এবং পানীয় জল পাঠিয়েও এই প্রতিবাদের পাশে দাঁড়াচ্ছেন। বিক্ষোভ শুরু হয়েছে বিদেশেও। সেইসঙ্গে, যতই সময় এগোচ্ছে, ততই যেন দেশের নানা প্রান্তে এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করতে শুরু করেছে। শুক্রবার, কলকাতারা মিছিলে ছাত্র-ছাত্রী বা যুব বয়সী ছাড়াও অনেক সাধারণ মানুষকেও হাঁটতে দেখা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।