আজ একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আলিপুরদুয়ারে বিশ্ব গন্ডার দিবস উদযাপনের পাশাপাশি দুটি হস্তী শাবকের নামকরণ এবং একটি সেতুর উদ্বোধন করবেন।

আজ একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তেমনই জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তী শাবকের নামকরণ করবেন।

সোমবারই আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে গঙ্গা জল ছিটিয়ে ওই সভাস্থান শোধন করেছেন বিজেপি নেতা কর্মীরা। ওই মাঠে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। সেজন্য পালাবদলের পরে শুভেন্দু অধিকারী আসার আগে মাঠ শোধন করা হয়। সোমবারই এই মাঠে প্রস্তুতি খতিয়ে দেখেছে প্রশাসনিক কর্তারা। ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগগা-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। আজ হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে বিশ্ব গন্ডার দিবস উদযাপন করবে বন দপ্তর। এই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দুচি হস্তী শাবকের নাম দেবেন তিনি। আজ বন দপ্তরের প্রদর্শনী দেখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধন করবেন। অনুষ্ঠান শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে ফের আকাশপথে ফিরবেন কলকাতা। এবার ১১ দিনের ব্যবধানে দু বার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর ২ অক্টোবর ফের বক্সাতে বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সব মিলিয়ে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আলিপুরদুয়ারে বিশ্ব গন্ডার দিবস উদযাপনের পাশাপাশি দুটি হস্তী শাবকের নামকরণ এবং একটি সেতুর উদ্বোধন করবেন। তাঁর সভার আগে সম্পূর্ণ এলাকার নিরাপত্তা খতিয়ে দেখতে প্রশাসন। তেমনই আবার, এই মাঠ গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই মাঠে সভা করে ছিলেন। তাই নতুন সরকারের সভা হাওয়ার আগে তা শুদ্ধ করে বিজেপি কর্মীরা। এছাড়া জলপাইগুড়ির মূর্তি নদীর ওপর একটি নতুন সেতুর উদ্বোধন করে তিনি কলকাতায় ফিরবেন। আগামী ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দিতে তিনি ফের উত্তরবঙ্গে যাবেন।