Congress News: রাজ্যে তৃণমূল কংগ্রেস (AITC) ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার পর বিরোধী পরিসরে শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যস্থান দখল করে নেওয়ার চেষ্টা শুরু করেছে সিপিআইএম (CPIM) ও কংগ্রেস। বিদ্রোহ ঘোষণা করা তৃণমূল কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে পথে নামল কংগ্রেস।
KNOW
West Bengal Politics: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কংগ্রেসে (Indian National Congress) ফেরার জল্পনা তৈরি হতেই রাজ্য রাজনীতিতে অভিনব ঘটনা দেখা গেল। মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নতুন গোষ্ঠী তৈরি করা তৃণমূল কংগ্রেস (AITC) সাংসসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বুধবার সন্ধেবেলা এই ঘটনা দেখা গেল মুর্শিদাবাদের লালবাগের পাঁচরাহা মোড়ে। এখানে কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান (Md. Abu Taher Khan), বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan) এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমানের (Khalilur Rahaman) বিরুদ্ধে বিজেপি-র (BJP) সঙ্গে সখ্য তৈরির অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়।

তৃণমূল কংগ্রেস সাংসদদের বিদ্রোহে কংগ্রেসের সমস্যা কী?
রাজ্যে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) হারের পর থেকেই তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়ক বিধানসভায় আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। লোকসভাতেও (Lok Sabha) তৃণমূল কংগ্রেস দু'টুকরো হয়ে গিয়েছে। ২৮ জন সাংসদের মধ্যে অন্তত ১৯ জন আলাদা গোষ্ঠী তৈরি করে এনডিএ-কে (NDA) সমর্থনের কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করেছেন মমতা। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা তাঁর দল গুটিয়ে নিয়ে কংগ্রেসে ফিরতে পারেন বলে রাজ্য ও জাতীয় রাজনীতিতে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিক্ষোভে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের সাংসদরা বিজেপি-র প্রতি নরম মনোভাব পোষণ করছেন এবং তাদের সমর্থন করছেন, যা দলীয় আদর্শের পরিপন্থী। কিন্তু তৃণমূল কংগ্রেসের দলীয় আদর্শ নিয়ে কংগ্রেস কেন ভাবিত, তা স্পষ্ট নয়।
সংখ্যালঘু তাস কংগ্রেসের
কংগ্রেসের দাবি, 'সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের ৭০ শতাংশ ভোটার সংখ্যালঘু। সুতরাং এই সব বিধানসভা অঞ্চলের ভোটাররা তাঁদের যে আশা নিয়ে সংসদে পাঠিয়েছিল, তা পূরণ করতে তাঁরা ব্যর্থ। তাঁরা নিজেদের কৃতকর্ম ঢাকতে এই পথ বেছে নিয়েছেন।' কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


