MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Akwan: সোমবারই প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায় এই ৫ জেলায়

Cyclone Akwan: সোমবারই প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায় এই ৫ জেলায়

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম অংশে সৃষ্ট একটি নিম্নচাপ ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে এবং ১৭ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, এর গতিপথ এবং ঠিক কোথায় এটি উপকূলে আঘাত হানবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 15 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X/apsdma

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম অংশে সৃষ্ট একটি নিম্নচাপ ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে এবং ১৭ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে, এর গতিপথ এবং ঠিক কোথায় এটি উপকূলে আঘাত হানবে (ল্যান্ডফল), তা নিয়ে অনিশ্চয়তা থাকায় আবহাওয়াবিদরা সতর্ক অবস্থানে রয়েছেন। ভারতের আবহাওয়া দফতর রবিবার জানিয়েছে যে, নিম্নচাপটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থান করছে। এটি চেন্নাই থেকে প্রায় ৮৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ১,০৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১,১৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৬ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর ১৭ নভেম্বর এটি আরও শক্তিশালী হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর হাওয়ার গতি বেড়ে যাবে ৬০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত। তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের উপর ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১০৫ কিলোমিটার পর্যন্ত।

36
Image Credit : X

এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ, স্থলভাগে আছড়ে পড়ার জায়গা কিংবা ল্যান্ডফল সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। বিভিন্ন আবহাওয়া মডেল ভিন্ন ভিন্ন গতিপথের ইঙ্গিত দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক কিছু মডেল উত্তর তামিলনাড়ুর দিকে যাওয়ার ইঙ্গিত দিলেও, প্রচলিত আবহাওয়া মডেলগুলো অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা নির্দেশ করছে।

46
Image Credit : Asianet News

তবে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, ১৯ ও ২০ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

56
Image Credit : Pixabay

দক্ষিণবঙ্গে অবশ্য ঝড়বৃষ্টির মধ্যে পারদ কিছুটা চড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হবে না। তার পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। পরবর্তী সময়ে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও সতর্কতা জারি রয়েছে।

66
Image Credit : Gemini

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে পরবর্তী আপডেটের উপর নির্ভর করবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে, নভেম্বরের মাঝামাঝি ফের বঙ্গোপসাগরে শক্তিশালী আবহাওয়া ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ ও সম্ভাব্য প্রভাব জানতে পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখতে হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Crime News: বিচ্ছেদ চাইতেই রাগ, লিভইন পার্টনারের পোষ্যদের খুন যুবকের, গ্রেফতার অভিযুক্ত
Recommended image2
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় যেতে পারবেন কপ্টারে চেপে! নতুন ব্যবস্থা আনছে সরকার, খরচ কত?
Recommended image3
Ajker Bangla News Live: Cyclone Akwan - সোমবারই প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ভারী বৃষ্টির সতর্কতা বাংলায় এই ৫ জেলায়
Recommended image4
ছুটে আসছে ঘুর্ণিঝড়! আজ থেকেই কি বৃষ্টি শুরু বাংলায়? চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত রাজ্যে
Recommended image5
Now Playing
পিসি চোর, ভাইপো চোর, বাংলাদেশে পালিয়ে যা... থানার বাইরে অভিষেককে ঘিরে বিক্ষোভ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved