MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Dilip On TMC: 'দলটাই তো আর নেই', চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip On TMC: 'দলটাই তো আর নেই', চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh on TMC: চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগের পর তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। 'দলটাই আর নেই' বলে দাবি তাঁর। বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত নিয়েও কড়া মন্তব্য বিজেপি নেতার। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 05 2026, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
তৃণমূলের অস্তিত্ব নেই: দিলীপ
Image Credit : ANI

তৃণমূলের অস্তিত্ব নেই: দিলীপ

রবিবার বিজেপির দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, দলে "পদত্যাগের হিড়িক" শুরু হয়েছে। তাঁর অভিযোগ, এই দলটার "আর কোনও অস্তিত্বই নেই।" সোজা কথায় দিলীপের দাবি তৃণমূল দলটাই উঠে গেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে দিলীপের দাবি
Image Credit : Asianet News

চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে দিলীপের দাবি

চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী হিসাবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "তৃণমূলে পদত্যাগের ঢেউ শুরু হয়ে গেছে। এটা চলতেই থাকবে, কারণ সত্যি বলতে ওদের দলটাই আর নেই। চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন অর্থমন্ত্রী ছিলেন, তিনি কি বাজেট সম্পর্কে কিছুই জানতেন না? তাঁকে না জানিয়েই কি বাজেট তৈরি হতো? এমনটা কেন হলো?"

Related Articles

Related image1
Ration Card: ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, ৮ কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে?
Related image2
Chandrima Resignation: TMC-র সব পদ ছাড়ার পর ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার, বললেন 'কালের যাত্রা'
37
বাজেট নিয়ে মমতাকে নিশানা দিলীপের
Image Credit : ANI

বাজেট নিয়ে মমতাকে নিশানা দিলীপের

বাজেট তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন এই বিজেপি নেতা। দিলীপ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো বলতেন যে তিনি ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে বাজেট তৈরি করেন। ট্রেডমিলে বাজেট বানানো একটা পাগলামি ছাড়া আর কিছুই না। আর ঠিক এই কারণেই বাংলার আজ এই বেহাল দশা। আজ যখন দলটা শেষ হয়ে গেল, তখন তিনি (চন্দ্রিমা ভট্টাচার্য) অন্যদিকে ভিড়ে গিয়ে এসব কথা বলছেন। আগে কেন মুখ খোলেননি? মানুষ তো আপনাদের জিতিয়ে পাঠিয়েছিল। কাজ না হলে তখন কেন কিছু বলেননি?"

47
পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি
Image Credit : ANI

পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি

পঞ্চায়েত প্রধানদেরও হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি পঞ্চায়েত মন্ত্রী। তাঁর কথায় বহু নেতাই ভোটের পর থেকে আর পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। তাদের অনুপস্থিতির কারণে প্রায় অচল পঞ্চায়েত। অনুপস্থিত পঞ্চায়েত নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার থেকে তাদের মাথায় ডিমের পরিবর্তে পাথর পড়বে।

57
২ হাজার পঞ্চায়েত প্রধান অনুপস্থিত!
Image Credit : Asianet News

২ হাজার পঞ্চায়েত প্রধান অনুপস্থিত!

পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে প্রায় ২ হাজার পঞ্চায়েত প্রধান অনুপস্থিত। তারা পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। তাঁর কথায় হয় তারা পালিয়ে গিয়েছেন, নয়তো বাড়িতে রয়েছেন। তিনি সেইসব পঞ্চায়েত নেতাদের উদ্দেশ্যে বলেন, 'আমরা বলব ,হয় কাজ করুন। না হলে কাজ করুন। এভাবে চলতে পারে না। মানুষ ডিমের বদলে ঢিল মারবে'।

67
গ্রামের উন্নয়ন বিঘ্নিত!
Image Credit : Asianet News

গ্রামের উন্নয়ন বিঘ্নিত!

দিলীপ ঘোষের কথায় গ্রামের উন্নয়ন আর সরকারি কাজ প্রায় পুরোটাই পঞ্চায়েতের ওপর নির্ভর করে। কিন্তু দিনের পর দিন পঞ্চায়েত প্রধানরাই অনুপস্থিত থাকছেন। আর সেই কারণে প্রায় থমকে গিয়েছে গ্রামের উন্নয়ন।

77
পঞ্চায়েতের বেহাল দশার কারণ
Image Credit : Getty

পঞ্চায়েতের বেহাল দশার কারণ

রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে। ক্ষমতায় থাকাকালীন গ্রামাঞ্চলে এই পঞ্চায়েতই তৃণমূলের শক্তিশালী জায়গা ছিল। গ্রামের ভোটব্যাঙ্ক বড় ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর পুরসভাগুলির মতো পঞ্চায়েতও বিধ্বস্ত। বহু নেতা গা ঢাকা দিয়েছেন। অনেক জেলায় পঞ্চায়েত বোর্ড ভেঙে গিয়েছে। অনেক নেতা ইস্তফা দিয়েছেন। সামগ্রিক ভাবে গ্রামাঞ্চলের উন্নয়নের কাজে এর প্রভাব পড়ছে বলে অভিযোগ। সেই কারণেই অনুপস্থিত নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দিলীপ ঘোষ

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Rain: নিম্নচাপের জেরে কবে কোন জেলায় অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর
Recommended image2
Ration Card: ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, ৮ কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে?
Recommended image3
Now Playing
Mamata Banerjee: সব শেষ? পার্টি অফিস হাতছাড়ার পর বিস্ফোরক কথা মমতার মুখে
Recommended image4
Now Playing
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের, দেখুন
Recommended image5
Malda Brinjal GI: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, GI ট্যাগ পেল মালদহ
Related Stories
Recommended image1
Ration Card: ভুয়ো কার্ডের বিরুদ্ধে বড় অভিযান, ৮ কোটির বেশি গ্রাহকের মধ্যে কাদের রেশন কার্ড বাতিল হবে?
Recommended image2
Chandrima Resignation: TMC-র সব পদ ছাড়ার পর ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার, বললেন 'কালের যাত্রা'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved