টাকা-জমি লিখিয়ে নিয়ে বৃদ্ধ বাবা-মাকে ভিটেছাড়া! বাসস্ট্যান্ডে দেড় মাস কাটল দম্পতির

নদিয়ার নবদ্বীপে অসুস্থ বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারি কর্মচারী ছেলের বিরুদ্ধে। অভিযোগ, সম্পত্তি ও ব্যাংকের টাকা নিজের নামে লিখিয়ে নেওয়ার পর বৃদ্ধ দম্পতিকে ভিটেছাড়া করা হয়।

Share this Video

নদিয়ার নবদ্বীপে অসুস্থ বৃদ্ধ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারি কর্মচারী ছেলের বিরুদ্ধে। অভিযোগ, সম্পত্তি ও ব্যাংকের টাকা নিজের নামে লিখিয়ে নেওয়ার পর বৃদ্ধ দম্পতিকে ভিটেছাড়া করা হয়। ফলে প্রায় দেড় মাস ধরে নবদ্বীপ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছিলেন তাঁরা। স্থানীয় সমাজসেবীর সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আপাতত বৃদ্ধ দম্পতিকে বড় ছেলের বাড়িতে থাকার ব্যবস্থা করেছে। পুরো ঘটনায় তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

Related Video