MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Maa Canteen: মা ক্যান্টিনে চালু মাছ-ভাত, সপ্তাহে ক'দিন মিলবে, দাম কি বাড়ছে?

Maa Canteen: মা ক্যান্টিনে চালু মাছ-ভাত, সপ্তাহে ক'দিন মিলবে, দাম কি বাড়ছে?

Mach Bhat At Maa Canteen: মা ক্যান্টিনে চালু হয়ে গেল মাছ-ভাত। জানা যাচ্ছে, সপ্তাহে দু’দিন মাছ-ভাত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন সপ্তাহের সাতদিন পাঁচ টাকায় ডিম-ভাত দেওয়া হয়।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 17 2026, 09:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

Mach Bhat At Maa Canteen: মা ক্যান্টিনে চালু হয়ে গেল মাছ-ভাত। জানা যাচ্ছে, সপ্তাহে দু’দিন মাছ-ভাত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন সপ্তাহের সাতদিন পাঁচ টাকায় ডিম-ভাত দেওয়া হয়। এবার ডিমের পাশাপাশি মাছ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মা ক্যান্টিনে মাছ-ভাত চালু হবে। মা ক্যান্টিনে যে পরিমাণ খাবার দেওয়া হয় তার পরিমাণও বাড়ানো হবে, আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

জানা গিয়েছে, ইতিমধ্যেই কিছু ক্যান্টিনে সপ্তাহে একদিন মাছ-ভাত খাওয়ানো শুরু হয়েছে। এবার দু’দিন খাওয়ানোর ব্যবস্থাও চালু হবে। জানা গিয়েছে, মাছ-ভাত শুধু নয়, ক্যান্টিনে এর সঙ্গে থাকবে সবজিও। এই প্রকল্প আরও ভাল করে চালাতে প্লেট প্রতি বরাদ্দও বাড়ানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

36
Image Credit : Asianet News

বিধানসভা ভোটের প্রচারের সময় বাগযুদ্ধের কেন্দ্রে উঠে এসেছে মাছ-ভাত। তৃণমূল প্রচার করেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ, মাংস খাওয়া বন্ধ করে দেবে। পাল্টা বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এরকম কোনও সম্ভাবনাই নেই। বরং জয়ের পরে বিজেপি নেতা কর্মীদের মাছ ভাত খেয়ে, খাইয়েই সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল।

46
Image Credit : Asianet News

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। প্রথমে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে দুর্গাপুজো কমিটি এলাকায় শ্রমিকদের জন্য পাঁচ টাকায় দুপুরের ভাত দেওয়ার ব্যবস্থা চালু করেছিল। ‘মা ক্যান্টিনে’ দুপুরে মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি বা ডিমসেদ্ধ দেওয়া হয়। প্রথমে মাত্র ৩২টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল ওই প্রকল্প। পরে ধাপে ধাপে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২৪৯।

56
Image Credit : Asianet News

ভোটের রেজ়াল্টের পরে কিছু কিছু জায়গায় ‘মা ক্যান্টিন’ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। তবে নতুন সরকার শপথ নিতেই আবারও খুলে যায় ক্যান্টিন। এই ক্যান্টিনের উপরে অনেক গরিব মানুষ নির্ভর করেন। বিশেষ করে হাসপাতালের কাছে থাকা ক্যান্টিনগুলিতে দুপুরে লম্বা লাইন পড়ে যায়। সরকারি হাসপাতালের সামনে চিকিৎসার জন্য আসা গরিব মানুষ যাতে নামমাত্র খরচে দুপুরের খাবার পান, তার জন্যই এই ক্যান্টিন চালু করা হয়।

66
Image Credit : Asianet News

এই ক্যান্টিনগুলি স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত হলেও ‘সুফল বাংলা’ থেকে প্রয়োজন মতো সস্তায় সবজি এবং রাজ্য সরকারের তরফে বিনামূল্যে চাল সরবরাহ করা হয় ক্যান্টিনে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
৩০ হাজার টাকা করে ট্রান্সফার রাজ্যের... নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় ঘোষণা CM Suvendu Adhikari-র
Recommended image2
Now Playing
নেপাল থেকে UP-তে ভেসে এল আরও ১৩ দেহ, অচেনা মানুষের শেষ ঠিকানা কুশীনগর
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Recommended image5
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved