MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা

Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা

Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত। উত্তর কলকাতার হরকুটির রায়-ব্যানার্জি বাড়ি যেন আক্ষরিক অর্থেই মহালয়ার দিনটিকে একটি আলাদা উৎকর্ষতায় নিয়ে গেল। দেবীপক্ষের শুভ সূচনার একটি সন্ধিক্ষণ (Harakutir Ray Banerjee Bari)।

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 11 2026, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায় ব্যানার্জি বাড়িতে
Image Credit : Asianet News

মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে

মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত। উত্তর কলকাতার হরকুটির রায়-ব্যানার্জি বাড়ি যেন আক্ষরিক অর্থেই মহালয়ার দিনটিকে একটি আলাদা উৎকর্ষতায় নিয়ে গেল। মহালয়া আসলে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুভ সূচনার একটি সন্ধিক্ষণ। যার মধ্য দিয়েই দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয়ে থাকে। মা আসছেন। দেবীপক্ষের সূচনার দিনটিই আরও সুন্দর করে ফুটিয়ে তুললেন ডঃ অর্চিস্মান রায়-ব্যানার্জি সহ এই বাড়ির অন্যান্য সদস্যরা। তবে শুধু বাড়ির লোকেরাই নন, সাধারণ অনেক মানুষ মহালয়ার ভোরে হাজির হয়েছিলেন উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী বনেদি বাড়িতে।

View this post on Instagram

A post shared by Asianet News Bangla (@asianetnewsbangla)

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Image Credit : Asianet News

দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা

ভোরবেলাই খুলে দেওয়া হয় বাড়ির গেট। অনেকেই জড়ো হয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। একদিকে চলছে “বাজল তোমার আলোর বেণু" আর সবাই মিলে একসঙ্গে তা শুনছেন। পাশাপাশি চলছে মায়ের চোখে তুলির টান। এই মুহূর্ত যেন আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেওয়ার মতো। ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ এই বনেদি বাড়ির দুর্গাপুজো কলকাতার মধ্যে অন্যতম। যে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে কত কত গল্প-কথা। ইতিহাসের আঁতুড়ঘর, শহরের এই বনেদি বাড়িতে আবারও দুর্গাপুজোর আগেই নতুন প্রজন্মের মেলবন্ধন দেখা গেল।

Related Articles

Related image1
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Related image2
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা
34
সবাই মাতলেন ধুনুচি আছে
Image Credit : Asianet News

সবাই মাতলেন ধুনুচি আছে

মহালয়ার ভোরে, বাঙালির চেনা সেই নস্টালজিয়া যেমন ছিল, তেমনই ছিল ধুনুচি নাচ। কারণ, বাঙালির ঐতিহ্য হচ্ছে ধুনুচি। তাই ধুনুচির ছন্দেই হল দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোরে একদিকে চলছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই পাঠ এবং তারপরেই সবাই মাতলেন ধুনুচি আছে।

44
পায়রা ওড়ালেন বাড়ির বাসিন্দারা
Image Credit : Asianet News

পায়রা ওড়ালেন বাড়ির বাসিন্দারা

পাশাপাশি পায়রা ওড়ালেন বাড়ির বাসিন্দারা। সবাই বলে উঠলেন জয় মা দুর্গা। ঢাকের বাদ্যি, বাংলার কাঁসা, শাঁখ এবং উলুধ্বনির সুরে মা দুর্গা যেন ক্রমশই জাগ্রত হয়ে উঠছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
দুর্গা পূজা
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image3
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image4
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image5
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Related Stories
Recommended image1
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image2
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved