Jalpaiguri News: গ্রীষ্ম এখনও পুরোপুরি শুরু হয়নি। তার আগেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুৎ বিভ্রাট। জলপাইগুড়ি জেলার এক প্রত্যন্ত গ্রামে টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) এই ঘটনা শাসক দলের পক্ষে অস্বস্তিকর।

DID YOU
KNOW
?
বিধানসভা নির্বাচন ২০২৬
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে জলপাইগুড়িতে এক অপ্রীতিকর ঘটনা দেখা গেল।

West Bengal News: প্রাকৃতিক বিপর্যয় কেটে গিয়ে পাঁচ দিন পেরিয়ে গিয়েছে। ছন্দে ফিরেছে সারা গ্রাম। কিন্তু এখনও সারা গ্রামে বিদ্যুৎ সংযোগ ফেরেনি। গ্রামের কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরলেও, গ্রামের বাকি জায়গাগুলি এখনও অন্ধকারচ্ছন্ন। পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরেও গ্রামে বিদ্যুৎ সংযোগ বা আলোর ব্যবস্থা না হওয়ায় সোমবার ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। এই ঘটনা দেখা গিয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৮৬ নম্বর পার্টে। বিক্ষোভ দেখানোর পর ট্রান্সফর্মারে তালা ঝুলিয়ে দিয়ে সারা গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ গ্রামবাসীদের বিরুদ্ধে। স্থানীয় এক বিদ্যুৎ সরবরাহ সংস্থার কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ। এরপর গ্রামবাসীদের দাবি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দফতরের সেই কর্মী ট্রান্সফর্মারের মেইন স্যুইচের হ্যান্ডল নামিয়ে দিয়ে সারা গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিদ্যুৎ সংযোগ নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

গ্রামবাসীদের দাবি, বিগত পাঁচ দিন ধরে তাঁরা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কিন্তু কোনওভাবেই বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্মীরা একাধিক অভিযোগ পাওয়ার পরেও কোনওরূপ সুরাহা করছেন না। সামান্য কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা সংযুক্তকরণ করা হলেও, সারা গ্রাম অন্ধকারাচ্ছন্ন। বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্মীরা রাতের অন্ধকারে এসে পালিয়ে যায় বলে অভিযোগ। সোমবার এক স্থানীয় বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর ট্রান্সফর্মারে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গ্রামবাসীদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, সারা গ্রাম একসঙ্গে যেন আলোর ব্যবস্থা পায়। তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে কোনরওরকম সহযোগিতা না করার অভিযোগ তোলা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে।

অস্বস্তিতে শাসক দল

রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এরপরেই জলপাইগুড়ির এই ঘটনায় শাসক দল অস্বস্তিতে পড়ে গিয়েছে। কারণ, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ করা হবে উত্তরবঙ্গে। ভোটে এই ঘটনার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।