Kanai Chandra Mondal Joins BJP: দুবার সিপিএমের বিধায়ক ছিলেন। তারপর দল বদলে ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ফের নবগ্রামের বিধায়ক হন কানাইচন্দ্র মণ্ডল। তবে দল আর তাঁকে প্রার্থী করেনি।

Kanai Chandra Mondal Joins BJP: দুবার সিপিএমের বিধায়ক ছিলেন। তারপর দল বদলে ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে ফের নবগ্রামের বিধায়ক হন কানাইচন্দ্র মণ্ডল। তবে দল আর তাঁকে প্রার্থী করেনি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের নবগ্রামের তিনবারের সেই বিধায়ক কানাই মণ্ডল এবার সিপিএম, তৃণমূল ঘুরে বিজেপিতে যোগ দিলেন। বৃহস্পতিবার রাজ্য বিজেপির দফতরে শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের থেকে পতাকা নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন কানাইচন্দ্র মণ্ডল। নবগ্রাম আসন বিজেপি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার দেখার তৃণমূলের বিদায়ী বিধায়ককে জেলার অন্য কোনও আসনে প্রার্থী করা হয় কি না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কানাই মণ্ডল-কে সরিয়ে তৃণমূল এবার নবগ্রামে টিকিট দিয়েছে প্রণব দাস-কে

নবগ্রাম বিধানসভা আসনে এবার তৃণমূল বিদায়ী বিধায়ক কানাই মণ্ডলকে সরিয়ে টিকিট দেয় প্রণব চন্দ্র দাস-কে। তিনবারের বিধায়ক হওয়ার পরেও টিকিট না এবার বিজেপিতে নাম লেখালেন কানাই মণ্ডল। নবগ্রামে বিজেপির প্রার্থী সেখানে দিলীপ সাহা। সিপিএম ও কংগ্রেস সেখানে দাঁড় করিয়েছে যথাক্রমে পূর্ণিমা দাস ও হিরু হালদার-কে।

নবগ্রামে সিপিএমের দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন কানাই মণ্ডল

২০১১ সালে গোটা রাজ্যজুড়ে তৃণমূল ঝড়ের মাঝে নবগ্রাম থেকে সিপিএমের টিকিটে জিতেছিলেন কানাইচন্দ্র মণ্ডল। ২০১৬ বিধানসভাতেও তিনি সিপিএমের হয়ে দাঁড়িয়ে আরও বড় ব্যবধানে জিতে বিধায়ক হন। তবে ২০২১ বিধানসভায় দলবদলে কানাই তৃণমূলের হয়ে দাঁড়ান। তারপর সেখানে প্রায় ৩৫ হাজার ভোটে জেতেন কানাই। জঙ্গিপুর লোকসভার অধীনের এই নবগ্রাম বিধানসভায় এবার আর কানাইকে টিকিট দেয়নি। আর এরপরই দলবদলের বৃত্ত সম্পূর্ণ হল। নবগ্রামের দোর্দণ্ডপ্রতাপ সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন কানাইচন্দ্র মণ্ডল।