Kolkata Traffic Diversion 21 July: কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসূচি আয়োজিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং কংগ্রেস সমাবেশ করবে শহীদ মিনারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
Kolkata Traffic Diversion 21 July: রাত পোহালেই ২১ জুলাইয়ের সমাবেশ। রাজ্যে সরকার বদলের পর, এবার বিরোধী অবস্থানে থেকে ২১ জুলাই পালন করবে তৃণমূল। তবে একদল হয়ে নয়! তৃণমূলের মধ্যে এই মুহূর্তে দুটি ভাগ (21 July Kolkata Road Closure)। একদিকে ঋতব্রতপন্থী তৃণমূল এবং অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল। দুই শিবিরই আলাদা আলাদা করে সমাবেশ আয়োজন করছে। তবে সেখানেই শেষ নয়। আসরে নেমে পড়েছে কংগ্রেসও। তারা আবার শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে। সবমিলিয়ে, এবার তিনটি সমাবেশ হবে শহর কলকাতায় (Kolkata Traffic Diversion 21 July)।
২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচি হবে বিড়লা তারামণ্ডলের সামনে, ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসূচি আয়োজিত হবে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং কংগ্রেস সমাবেশ করবে শহীদ মিনারে। তাহলে প্রশ্ন হচ্ছে, ২১ জুলাই কলকাতার কোন কোন রাস্তা বন্ধ থাকবে? লালবাজার সূত্রে জানা গেছে, ২১ জুলাই শহরের মধ্যভাগ স্তব্ধ হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই। তবে যান চলাচলের গতি কিছুটা শ্লথ হতে পারে। কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচির জন্য ক্যাথিড্রাল রোডের একটি দিক পুরো বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো খোলা থাকবে ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের উত্তর-দক্ষিণমুখী রাস্তা। সেই রাস্তা দিয়ে স্বাভাবিক যান চলাচল করবে।
স্তব্ধ হতে পারে শহর
অপরদিকে, ঋতব্রতপন্থী তৃণমূলের কর্মসূচির জন্য মেয়ো রোডের একাংশে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হবে। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে, ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে শহিদ মিনারে কংগ্রেসের সভার জন্য যান চলাচল নিয়ন্ত্রণের তেমন কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছে লালবাজার। হ্যাঁ, এটা ঠিক যে, মঙ্গলবার কলকাতার কয়েকটি জায়গায় গাড়ি চলাচলের গতি বেশ খানিকটা শ্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহীদ মিনার বা মেয়ো রোডের সভার জন্য রেড রোড সহ ঐ এলাকায় সমর্থকদের যথেষ্ট ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় পরিস্থিতি বুঝে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

