২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালন নিয়ে আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

২১ জুলাই ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালন নিয়ে আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় যুক্ত সব পক্ষ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। ২০১৮ সালে হাইকোর্ট জানিয়েছিল, শহরের কোনও বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে শহিদ দিবসের সভা করে তৃণমূল কংগ্রেস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২০১৮ সালে হাই কোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছিল, সভার জন্য শহরের কোনও বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। রাস্তার একটি অংশ সব সময়ে পথচারী ও যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। অ্যাম্বুল্যান্স ও অন্যান্য জরুরি পরিষেবার রাস্তা খোলা রাখতে হবে। প্রয়োজনে গাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। তা সংবাদমাধ্যমের মাধ্যমের মাধ্যমে আগে থেকে জানিয়ে রাখতে হবে। এ ছাড়া, সভা বা মিছিলে ভাঙচুর বা গোলমাল হলে, হিংসা ছড়ালে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও সেই সময়ে জানিয়েছিল আদালত। তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে জনস্বার্থ মামলায় হাইকোর্ট এই নির্দেশ দিয়েছিল।

অভিযোগ, ২০২৫ সালের ২১ জুলাই ধর্মতলায় রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের সভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়েছিল। গত ১৯ জুন সেই মামলারই শুনানি হয় বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। হাইকোর্ট এই বিষয়ে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয়। শুক্রবার মামলার শুনানিতে সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল আদালত।

এদিকে, শুক্রবার তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ হওয়া নিয়ে মামলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা তলব করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কত দূর এগোল, তা নিয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।