Kolkata Weather: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রার পারদ নামতে চলেছে। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী, কারণ একটি নতুন ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। 

Kolkata Weather: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ থাকবে নিম্নগামী। আগামিকাল তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রিতে নামতে পারে। তারপর থেকে আগামী কয়েক দিন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির আশেপাশে। আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। এছাড়া আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি আরও একটি ঝঞ্ঝা আসতে চলেছে। উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরল উপকূলের মাঝে এর অবস্থান। এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহান্ত অর্থাৎ শনি ও রবিবার জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত-

উত্তরবঙ্গের তাপমাত্রার আপাতত কোনও হেরফের হবে না। দার্জিলিং-এর পার্বত্য এলাকার তাপমাত্রা ৫-৬ ডিগ্রি থাকবে। কালিম্পং-সহ সমতলের তাপমাত্রা ১০-১২ ডিগ্রি থাকবে। আর মালদা-সহ নিচের অংশের তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে থাকবে। সোমবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে থাকবে। আকাশ থাকবে পরিষ্কার।

আগামী সপ্তাহে পারদ পতনের সম্ভাবনা

আপাতত বিদায় নিচ্ছে না শীত। উল্টে বসন্তকালেও সকালের দিকে বইছে উত্তুরে হাওয়া। দখিনা হাওয়া আপাতত গায়েব। এই অবস্থায় ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের আগেই বাংলায় , বিশেষ করে দক্ষিণবঙ্গে হতে পারে শীতের ক্যামব্যাক। তেমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে নামতে পারে তাপমাত্রার পারদ। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী দিনগুলিতে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।