- Home
- West Bengal
- Kolkata
- কলকাতায় বৈঠকের পরেই ৮ম বেতন কমিশন নিয়ে বিরাট সিদ্ধান্ত? বেসিক স্যালারি নিয়ে আলোচনা
কলকাতায় বৈঠকের পরেই ৮ম বেতন কমিশন নিয়ে বিরাট সিদ্ধান্ত? বেসিক স্যালারি নিয়ে আলোচনা
সম্প্রতি কলকাতায় কমিশনের স্টেকহোল্ডার বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের পরে ঠিক কত টাকা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন? ৮ম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি এবং HRA কতটা বাড়বে? রইল পুরো হিসেব।

৮ম বেতন কমিশন: আপনার মাইনে কতটা বাড়তে পারে?

HRA ক্যালকুলেশন: নতুন বেতন কাঠামোয় কীভাবে গণনা হবে?
ফিটমেন্ট ফ্যাক্টর কী এবং এটি আপনার মাইনেকে কীভাবে প্রভাবিত করবে?
লেভেল ১ থেকে ১০: বিভিন্ন স্তরের কর্মীদের সম্ভাব্য HRA বৃদ্ধি
X, Y, Z শহর কী? আপনার শহর কোন ক্যাটাগরিতে পড়ে?
২.৮৬ থেকে ৩.৮৩৩ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব
বৈঠকে কর্মচারী সংগঠনগুলির অন্যতম প্রধান দাবি ছিল বর্তমান ৭ম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তে অনেক বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা। বিভিন্ন সংগঠন ২.৮৬ থেকে ৩.৮৩৩ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে। এই দাবি বাস্তবায়িত হলে পে স্কেল উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আগে ৪০ হাজার বেতন হলে এখন কত হবে?
এক্ষেত্রে যদি কারও বেতন ৪০ হাজার টাকা হয় তাহলে তার বেতন দেড় লক্ষ টাকার উপরে হবে। এখানে ফিটম্যান ফ্যাক্টর হবে ২.৫৭। ফিটম্যান ফ্যাক্টর ৩.৮৩ হলে বেতন হবে প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি। সব দিক বিচার করে তবেই বাড়বে বেতন।
এর আগে দিল্লি, হায়দরাবাদ ও লখনউতেও বসেছিল বৈঠক
কলকাতার আগে অষ্টম বেতন কমিশন দিল্লি, হায়দরাবাদ এবং লখনউয়ের মতো শহরগুলিতেও বৈঠকে বসেছিল। সেই সমস্ত বৈঠকেও কর্মচারী ও পেনশনভোগীদের প্রতিনিধিরা কমিশনের সামনে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছিলেন, ফলে দেশজুড়ে এই ইস্যুতে একটি সমন্বিত প্রতিক্রিয়া উঠে আসছে বলেই মনে করা হচ্ছে।

