MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • OBC Issues: কলেজে ভর্তির পোর্টালে OBC-A, OBC-B ইস্যুর অভিযোগ, আদালতে ফের দায়ের মামলা

OBC Issues: কলেজে ভর্তির পোর্টালে OBC-A, OBC-B ইস্যুর অভিযোগ, আদালতে ফের দায়ের মামলা

Calcutta High Court On OBC: ওবিসি সংরক্ষণ ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। তবে এবার অন্য বিষয়ে দায়ের হল মামলা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 20 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
OBC সংরক্ষণ নিয়ে আদালতে মামলা
Image Credit : Asianet News

OBC সংরক্ষণ নিয়ে আদালতে মামলা

জানা গিয়েছে, কলেজগুলিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে অনলাইন পোর্টালে OBC কোটা নিয়ে শুরু হয়েছে তরজা। যা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। অভিযোগ, রাজ্যের কলেজগুলিতে অনলাইন ভর্তির পোর্টালে ওবিসি কোটা নিয়ে আদালত অবমাননা করা হয়েছে। যার প্রতিবাদে ফের আদালতে দায়ের হল মামলা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
কলেজে ভর্তির পোর্টালে ওবিসি
Image Credit : Social Media

কলেজে ভর্তির পোর্টালে ওবিসি

সূত্রের খবর, এই বিষয়ে মঙ্গলবার রাজ্যের নতুন ওবিসি তালিকার উপর অন্তর্বর্তীকাল স্থগিতাদেশ জারি করেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ৷ 

Related Articles

Related image1
North Bengal Landslide: একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের পাহাড়ে যেতে নিষেধ প্রশাসনের
Related image2
Mamata Banerjee: 'বকেয়া টাকা ফেরত চাই', ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে একহাত মমতার
37
অনলাইনে ভর্তির পোর্টালে ওবিসি প্রশ্ন তুলে মামলা
Image Credit : Social Media

অনলাইনে ভর্তির পোর্টালে ওবিসি প্রশ্ন তুলে মামলা

আদালতের এই রায়ের দিনই রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালের সূচনা করেন। সেই পোর্টালে 'ওবিসি (এ)' এবং 'ওবিসি (বি)' ক্যাটেগরির উল্লেখ আছে। আর সেখানেই বাধে গণ্ডগোল।

47
 হাইকোর্টের স্থগিতাদেশ অবমাননার অভিযোগ
Image Credit : Social Media

হাইকোর্টের স্থগিতাদেশ অবমাননার অভিযোগ

অভিযোগ,কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ অবমাননা করে এই পোর্টাল চলছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন ওবিসি সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার পরও কী করে পোর্টালে ওবিসি দুই ক্যাটাগরি রয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। 

57
ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ
Image Credit : Social Media

ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ

এদিন সেই নিয়ে প্রশ্ন তুলেই আদালত অবমাননার অভিযোগ এনে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার মূল আবেদনকারীরা। 

67
মামলা দায়েরের অনুমতি
Image Credit : Social Media

মামলা দায়েরের অনুমতি

এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা দায়ের হওয়ার পর নির্দিষ্ট তালিকা অনুযায়ী শুনানি করার আশ্বাসও দিয়েছেন দুই বিচারপতি ৷

77
বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
Image Credit : Social Media

বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ

এদিকে এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব এবং উচ্চ শিক্ষা দফতরকেও মামলায় যুক্ত করা হয়েছে। শীঘ্রই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও, অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানা গিয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Recommended image2
Today’s News in Bengali Live: Ben Stokes - লন্ডনের নাইটক্লাবে রাগবি খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি, বিতর্কে বেন স্টোকস
Recommended image3
কোটি টাকার তোলাবাজি, সোমবার গভীর রাতে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত
Recommended image4
Cervical cancer: কলকাতায় শুরু মহিলাদের সারভিক্যাল ক্যান্সারের ভ্যাক্সিন প্রদান, কীভাবে পাবেন জানুন
Recommended image5
Kolkata Rain: বর্ষা আসলেই জল থইথই কলকাতা, পরিস্থিতি মোকাবিলায় নয়া উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের
Related Stories
Recommended image1
North Bengal Landslide: একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পর্যটকদের পাহাড়ে যেতে নিষেধ প্রশাসনের
Recommended image2
Mamata Banerjee: 'বকেয়া টাকা ফেরত চাই', ১০০ দিনের কাজ নিয়ে ফের কেন্দ্রকে একহাত মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved