MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • জনগণের টাকায় কীভাবে দুর্গোপুজোয় অনুদান? হাইকোর্টে ফের দায়ের জনস্বার্থ মামলা

জনগণের টাকায় কীভাবে দুর্গোপুজোয় অনুদান? হাইকোর্টে ফের দায়ের জনস্বার্থ মামলা

Cal HC On Durga Puja: চলতি বছর দুর্গা পুজোয় লক্ষাধিক টাকা অনুদান নিয়ে ফের আদালতে গড়াল আরও একটি মামলা। কী দাবি জানিয়ে মামলা করলেন মামলাকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 18 2025, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দুর্গাপুজো নিয়ে ফের আদালতে মামলা
Image Credit : our own

দুর্গাপুজো নিয়ে ফের আদালতে মামলা

চলতি বছরের দুর্গাপুজো নিয়ে ফের আদালতে গড়াল মামলা। এই বছর দুর্গা পুজোয় প্রত্যেক ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর এই অনুদানের বিরোধিতা করে আবারও কলকাতা হাইকোর্টে দায়ের কর হল মামলা। দ্রুত শুনানির আবেদন করে সোমবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দুর্গাপুজোর অনুদানে আপত্তি!
Image Credit : our own

দুর্গাপুজোর অনুদানে আপত্তি!

জানা গিয়েছে, এর আগে দুর্গাপুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা জনৈক সৌরভ দত্ত। জনগণের টাকা কীভাবে সরকার ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে দিতে পারে, সেই প্রশ্ন তোলেন তিনি। সেই মামলাতে আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলেও মামলা এখনো বিচারাধীন রয়েছে। একই বিষয়ে ফের সোমবার দায়ের হওয়া নতুন এই মামলাটির শুনানি একসঙ্গে হতে পারে বলে জানা গিয়েছে। 

Related Articles

Related image1
ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
Related image2
নির্বাচনের এক বছর আগেই কমিশনের তথ্য তলব, 'বিএলএ' ইস্যুতে আদালতে মামলা তৃণমূলের
35
এর আগেও মামলা করেছিলেন সৌরভ দত্ত
Image Credit : Social Media

এর আগেও মামলা করেছিলেন সৌরভ দত্ত

সৌরভ দত্ত নামের দুর্গাপুরের বাসিন্দা ওই ব্যক্তি গত ৪ অগাস্ট কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। মামলাকারীর দাবি ছিল যে, সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ওই ব্যক্তি। যদিও এর আগে ২০১৯ সালেও মামলা করেছিলেন তিনি। সেই সময়ও তার মামলা রাজ্যের কাছে ধোপে টেকেনি।

45
সরকারি টাকায় অনুদান নিয়ে প্রশ্ন
Image Credit : Social Media

সরকারি টাকায় অনুদান নিয়ে প্রশ্ন

গত বছরও সৌরভ দত্তই মামলা করেছিলেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয় আদালতে। কবে শুনানি হবে, তা এখনও জানা যায়নি। ২০২৪-এর আগেও এই সংক্রান্ত মামলা হয়েছে। ২০২২-এ শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে অনুদান দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। এদিকে গত বছর ৩৬৫ কোটি টাকা খরচ হয়েছিল এই অনুদান খাতে, এবার প্রায় ৫০০ কোটি টাকা খরচ হবে। সেই টাকা নিয়েই উঠেছে প্রশ্ন।

55
দুর্গাপুজোর অনুদান ইস্যুতে প্রশ্নের মুখে রাজ্যসরকার
Image Credit : Social Media

দুর্গাপুজোর অনুদান ইস্যুতে প্রশ্নের মুখে রাজ্যসরকার

গত ৩১ জুলাই নেতাজি ইন্ডোরে পুজো কমিটিদের সঙ্গে বৈঠক করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। যা একলাফে বৃদ্ধি পেয়েছে প্রায় ৯০০ শতাংশ। রাজ্যে যেখানে বেহাল অবস্থা রাস্তার। কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে বলে কোনও কাজ করতে পারছে না রাজ্য সরকার। প্রতিদিনই এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে পুজোর সময় ক্লাবগুলিকে কী করে এতটাকা অনুদান দিতে পারে রাজ্য? খুব স্বাভাবিক ভাবেই তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?
Recommended image2
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image3
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image4
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image5
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Related Stories
Recommended image1
ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের
Recommended image2
নির্বাচনের এক বছর আগেই কমিশনের তথ্য তলব, 'বিএলএ' ইস্যুতে আদালতে মামলা তৃণমূলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved