MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • নির্বাচনের এক বছর আগেই কমিশনের তথ্য তলব, 'বিএলএ' ইস্যুতে আদালতে মামলা তৃণমূলের

নির্বাচনের এক বছর আগেই কমিশনের তথ্য তলব, 'বিএলএ' ইস্যুতে আদালতে মামলা তৃণমূলের

Cal HC On BLA Issues: ভোটের এখনও বাকি একবছর। তার আগেই কেন চাওয়া হচ্ছে বিএলএ-দের তথ্য। নালিশ জানিয়ে এবার আদালতে তৃণমূল কংগ্রেস। কী দাবি রাজ্য সরকারের? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 18 2025, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিএলএ ইস্যুতে আদালতে রাজ্য
Image Credit : Asianet News

বিএলএ ইস্যুতে আদালতে রাজ্য

বিএলএ ইস্যুতে ফের আদালতে রাজ্য। জানা গিয়েছে ভোটের এত আগে জাতীয় নির্বাচন কমিশন কেন নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়ে বুথ লেভেল এজেন্টদের নাম চাইছে? নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। শুধু তাই নয়, তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। যদিও সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। তবে চলতি সপ্তাহেই হতে পারে মামলার পরবর্তী শুনানি।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
খারিজ দ্রুত শুনানির আর্জি
Image Credit : Social Media

খারিজ দ্রুত শুনানির আর্জি

সূত্রের খবর, সোমবার তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা সদর জেলা সভাপতি তথা দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ শুভাশিস চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

Related Articles

Related image1
দক্ষিণী রাজনীতিতে জোর গেরুয়া শিবিরের, NDA -র তরফে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা, রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
Related image2
ভারতের ভয়ে সদা তটস্থ পাকিস্তান! অপারেশন সিঁদুরের সময় বন্দর ছেড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র
35
পশ্চিমবঙ্গেও এসআইআর?
Image Credit : Social Media

পশ্চিমবঙ্গেও এসআইআর?

এদিকে জুলাই মাসেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-দের নাম ও নথি পাঠানোর নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। এমনকি রবিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশন ইঙ্গিত দেয় যে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হবে। আর এরপরই কার্যত কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে আদালতে দৌঁড়েছে তৃণমূল।  

45
বিএলএ- তথ্য চাওয়ায় যুক্তি নিয়ে চ্যালেঞ্জ
Image Credit : Social Media

বিএলএ- তথ্য চাওয়ায় যুক্তি নিয়ে চ্যালেঞ্জ

এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করে বলেন যে, ‘’এই নির্দেশে কি শুধু আপনারাই একমাত্র প্রভাবিত হচ্ছেন? নাকি অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোও হচ্ছে? শুধু আপনাদেরকেই কমিশন নাম দিতে বলেছেন? বাকিদের সমস্যা না থাকলে আপনাদের কিসের সমস্যা? যদি সকলেই প্রভাবিত হয়ে থাকে তাহলে আপনারা একা কেন আদালতে এসেছেন?'' এরপরই মামলাকারীর আইনজীবী অর্ক নাগ বলেন, ‘’অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো এই নির্দেশ মেনে নিয়েছে। তাই তারা আসেনি। কিন্তু আমরা কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করছি।''

55
আদালতে গড়াল নবান্ন বনাম কমিশন দ্বৈরথ
Image Credit : Social Media

আদালতে গড়াল নবান্ন বনাম কমিশন দ্বৈরথ

মামলাকারীর আইনজীবী অর্ক নাগের বক্তব্য, প্রত্যেক নির্বাচনের কিছু দিন আগেই সমস্ত রাজনৈতিক দলের থেকে তাদের বুথ লেভেল এজেন্টদের নাম চেয়ে পাঠায় কমিশন। কিন্তু এত আগে চাওয়া হয় না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। কিন্তু জুন-জুলাই মাসেই এবার বিএলএ-দের নাম চেয়েছে কমিশন। এত আগে বিএলএ-দের নাম চাওয়ার এক্তিয়ার কমিশনের নেই। এখন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে দ্রুত বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) হবে। তাই দ্রুত বুথ লেভেল এজেন্ট নিয়ে শুনানি করা হোক। যদিও দ্রুত শুনানির সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
দক্ষিণী রাজনীতিতে জোর গেরুয়া শিবিরের, NDA -র তরফে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা, রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
Recommended image2
ভারতের ভয়ে সদা তটস্থ পাকিস্তান! অপারেশন সিঁদুরের সময় বন্দর ছেড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved