MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্যপালের নাম ভাঁড়িয়ে রমরমিয়ে চলছে সাইবার প্রতারণা, জনসাধারণকে সতর্ক বার্তা রাজভবনের

রাজ্যপালের নাম ভাঁড়িয়ে রমরমিয়ে চলছে সাইবার প্রতারণা, জনসাধারণকে সতর্ক বার্তা রাজভবনের

CV Bose On Cyber Crime: রাজভবনেও বিস্তৃত প্রতারণার জাল! রাজ্যপাল সিভি আনন্দ বোসের নাম করে তোলা হচ্ছে টাকা। অনলাইনে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। কড়া পদক্ষেপ রাজ্যপালের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 21 2025, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বোসের নামে সাইবার প্রতারণা
Image Credit : Asianet News

বোসের নামে সাইবার প্রতারণা

বঙ্গে সক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে সাইবার প্রতারণার চক্র। বোসের নাম করে অনলাইনে হাতানো হচ্ছে সাধারণ মানুষের টাকা। সূত্রের খবর, রাজভবনের নজরে এসেছে যে, সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার চেষ্টা চলছে। প্রতারকরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রতিনিধি সেজে সাধারণ মানুষের কাছ থেকে ভুয়ো অজুহাতে টাকা দাবি করছে। ফোন কল, ইমেল এবং সামাজিক মাধ্যমে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বোসের কড়া পদক্ষেপের বার্তা
Image Credit : Asianet News

বোসের কড়া পদক্ষেপের বার্তা

এই বিষয়ে রাজভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্যপালের দফতর কোনও ভাবেই ব্যক্তিগতভাবে অর্থ দাবি করে না। যে কোনও ধরনের আর্থিক সহায়তা বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে সেটি প্রতারণা বলেই ধরে নিতে হবে। এছাড়াও এই ধরনের ফোন-মেসেজ পেলে সাধারণ মানুষ কী করবেন সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে রাজভবনের তরফে। 

Related Articles

Related image1
মোদীর বঙ্গ সফরে খুলে যাবে কলকাতার নয়া ৩ রুটের মেট্রো, আর কী-কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
Related image2
নিম্নচাপের প্রভাবে ফের হাওয়া বদল বঙ্গে, বৃহস্পতিবার থেকেই তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
35
রাজভবনের গাইড লাইন
Image Credit : ANI

রাজভবনের গাইড লাইন

১. প্রামাণিকতা যাচাই করুন – রাজ্যপালের দফতর বা সরকারি সংস্থা থেকে দাবি এলে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করুন। ২. ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না – অপরিচিত ফোন কল, ইমেল বা মেসেজে ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেবেন না। ৩. প্রতারকদের রিপোর্ট করুন – সন্দেহজনক কোনও বার্তা বা ফোন এলে স্থানীয় থানায় বা সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। ৪. সচেতন থাকুন – রাজভবনের সরকারি বিজ্ঞপ্তি ও সতর্কবার্তার সঙ্গে নিজেকে আপডেট রাখুন।

45
 যদি প্রতারণার শিকার হন তাহলে কী করবেন?
Image Credit : ANI

যদি প্রতারণার শিকার হন তাহলে কী করবেন?

এই বিষয়ে রাজভবনের তরফে আরও জানানো হয়েছে যে, কোনও ব্যক্তি বা সাধারণ মানুষ প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে অভিযোগ জানান। এছাড়াও জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (https://cybercrime.gov.in/) এ গিয়ে অনলাইন অভিযোগ দায়ের করা যাবে।

55
রাজ্যপালের বার্তা
Image Credit : Getty

রাজ্যপালের বার্তা

এছাড়াও পরিশেষে রাজভবনের তরফে জানানো হয়েছে যে, রাজভবন বাংলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সকলকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আর ৫দিন পরেই কি ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ‘Under Process’ দেখালে কী করবেন?
Recommended image2
BJP Dropbox: কলকাতা পুরভোটে কেমন প্রার্থী চাই? আমজনতার মতামত চাইতে ড্রপবক্স বসাচ্ছে বিজেপি
Recommended image3
Now Playing
CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
Recommended image4
Now Playing
Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
Recommended image5
Durga Puja 2026: মহালয়ার ভোরে অভিনব মুহূর্ত হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে! দেবীপক্ষের শুভ সূচনায় যুক্ত হল আলাদা উৎকর্ষতা
Related Stories
Recommended image1
মোদীর বঙ্গ সফরে খুলে যাবে কলকাতার নয়া ৩ রুটের মেট্রো, আর কী-কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
Recommended image2
নিম্নচাপের প্রভাবে ফের হাওয়া বদল বঙ্গে, বৃহস্পতিবার থেকেই তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved