MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নিম্নচাপের প্রভাবে ফের হাওয়া বদল বঙ্গে, বৃহস্পতিবার থেকেই তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

নিম্নচাপের প্রভাবে ফের হাওয়া বদল বঙ্গে, বৃহস্পতিবার থেকেই তুমুল বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

WB Weather Alerts: লক্ষ্মীবারে সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল থাকলেও  বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? বাড়ি থেকে কাজে বাইরে বেরনোর আগে একনজরে দেখুন আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। চোখ রাখুন ফটো গ্যালারিতে... 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 21 2025, 06:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কেমন থাকবে আজকের আবহাওয়া?
Image Credit : stockPhoto

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবাহ এবং মৌসুমি অক্ষরেখার পশ্চিমবঙ্গমুখী সরে আসার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর,  ২১ অগাস্ট বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় এক-দু’টি স্থানে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) সম্ভাবনা। এছাড়াও ২২-২৪ অগাস্ট মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ২৫-২৬ অগাস্ট পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

Related Articles

Related image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Related image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
36
জেলেদের জন্য সতর্কবার্তা
Image Credit : Getty

জেলেদের জন্য সতর্কবার্তা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩-২৪ অগাস্ট উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়া (৩৫-৫৫ কিমি/ঘণ্টা) এবং উত্তাল সমুদ্রের সম্ভাবনা রয়েছে। এই সময় সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।

46
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি
Image Credit : Getty

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি

গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। গোপালপুরের কাছে ওড়িশা স্থলভাগ থেকে সরে। এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নালিয়া দিশা ভোপাল বেতুল এবং রায়পুর হয়ে এটি ওড়িশার গভীর নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। 

56
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ?
Image Credit : Getty

কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ?

বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই জেলাতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে। শনিবার ও রবিবার উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে।

66
বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
Image Credit : Getty

বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

সোমবার ফের উপরের দিকের দুই এক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে। মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ! বৈঠক ফেলে ছুটে আসলেন মন্ত্রী অগ্নিমিত্রা, রেল অবরোধ
Recommended image2
Amit Shah: শিলিগুড়িতে SSBর কর্মসূচি, শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
Recommended image3
Ayushman Bharat: কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারতের সুবিধে হাসপাতালে পাচ্ছেন না? অভিযোগ জানান এভাবে
Recommended image4
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ টাকা নিয়ে শাশুড়ি-বৌমার অশান্তি! বাংলায় 'গৃহযুদ্ধ'র পরিস্থিতি
Recommended image5
Annapurna Bhandar: একবারও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা, জেলায়-জেলায় মহিলাদের বিক্ষোভে উত্তেজনা
Related Stories
Recommended image1
দিনের শুরুতেই ৫০টিরও বেশি স্কুলে বোমাতঙ্কের হুমকি মেইল, রাজধানীজুড়ে নাকা তল্লাশি অভিযান
Recommended image2
বৃষ্টি বিপর্যস্ত মুম্বইয়ে থমকে লাইফ লাইন পরিষেবা! বাতিল একাধিক উড়ান, জারি রেড অ্যালার্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved