
সুপ্রিমে বিরাট হার মমতার! বকেয়া DA মেটানোর কড়া নির্দেশ, ধর্মতলায় খুশির জোয়ার
DA Verdict: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্য সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মেটানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। ধর্মতলায় আন্দোলনকারীদের আবেগঘন মুহূর্ত ও স্লোগানের বিস্তারিত খবর।
DA Verdict: আদালতে ডিএ মামলায় রাজ্য সরকারের মুখ পুড়েল। ২০১৯ সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। বেঁধে দেওয়া হলল সময়ও। বাকি বকেয়ার ৭৫ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম রায়ের পর ধর্মতলার DA অধিকার মঞ্চে উচ্ছ্বাস ধরা পড়ল।