MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে', অ-যোগ্যদের তালিকা প্রকাশ হতেই তৃণমূলকে কটাক্ষ দিলীপের

'আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে', অ-যোগ্যদের তালিকা প্রকাশ হতেই তৃণমূলকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh News: সুপ্রিম নির্দেশ মেনেই শনিবার রাতেই প্রকাশিত হয়েছে অ-যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নাম। আর এবার এই নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের রাজ্যের শাসক শিবিরকে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 31 2025, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
যোগ্য অযোগ্য ইস্যুতে সরব দিলীপ ঘোষ
Image Credit : Asianet News

যোগ্য-অযোগ্য ইস্যুতে সরব দিলীপ ঘোষ

সেপ্টেম্বরেই এসএসসি-র পরীক্ষা। তার আগেই ফের যোগ্য অযোগ্য ইস্যুকে ফুঁসে উঠলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’এই যে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কৌশল চলছে, এতে যোগ্যরা মার খাচ্ছেন। দুজন অযোগ্যও যদি ঢুকে পড়ে এবং পরীক্ষায় বসে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যোগ্যরা এতদিন ধরে চর্চার বাইরে থেকেও ফের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন। আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কোনও নিয়ম নীতি না মেনে পয়সা তোলার জন্য অনৈতিক কাজ করে। মানুষ কোর্টে চলে যায়। কোর্ট কানমলা দেয়। কোনও একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা সরকার কীভাবে চলতে পারে দেখে আশ্চর্য লাগে।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সিবিআই স্ক্যানারে অতীন ঘোষ, তোপ দিলীপের
Image Credit : Asianet News

সিবিআই স্ক্যানারে অতীন ঘোষ, তোপ দিলীপের

আর জি কর হাসপাতালের কোটি কোটি টাকার দুর্নীতিতে সিবিআই স্ক্যানের কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘’সেইসময় সামনে এসেছিল। সেগুলো প্রমাণ করা যায়নি। দুর্নীতির সঙ্গে ওই দুর্ঘটনা জড়িত। দুর্নীতির তদন্ত সঠিক পথে এগোলে ধর্ষণ হত্যার তদন্ত সঠিক পথে এগোবে।'' 

Related Articles

Related image1
এসএসসি-র 'অযোগ্যদের' তালিকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে নেতা-কাউন্সিলরদের নাম, দুর্নীতির ইতিবৃত্তে আর কারা?
Related image2
মার্কিন শুল্ক সঙ্ঘাতের আবহে কাছাকাছি ভারত-চিন! SCO-র মঞ্চে ঘুচবে মোদী-জিনপিং দূরত্ব?
35
 মহুয়া মৈত্র বিতর্কে দিলীপ ঘোষের মন্তব্য
Image Credit : Asianet News

মহুয়া মৈত্র বিতর্কে দিলীপ ঘোষের মন্তব্য

দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে কুরুচিপূর্ণ আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই ইস্যুতে কৃষ্ণনগরের সাংসদকে তুলোধনা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘’উনি কি সেটা আমাদের আর সার্টিফিকেট দিতে হবে না। উনি মাঝেমাঝে সাসপেন্ড হন। পার্লামেন্ট থেকে সদস্যপদ চলে গেছিল। দলের নেতা কল্যাণ ব্যানার্জি ওনাকে নিয়ে যা তা বলেছেন। এলাকার মানুষ তার সম্পর্কে যা বলে। ওর সম্পর্কে বেশি না বলাই ভালো।'' 

45
SIR হবেনা। দাবি অরূপ বিশ্বাসের?
Image Credit : Asianet News

SIR হবেনা। দাবি অরূপ বিশ্বাসের?

এই বিষয়ে প্রাক্তন বিজেপি সাংসদ আরও বলেন, ‘’অরূপ বলুন স্বরূপ বলুন মুখার্জি বলুন ব্যানার্জি বলুন, যখন SIR হওয়ার তখন হবেই। কেউ আটকাতে পারবে না। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা করবেই। পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়। সংবিধানের অধীনে আছে পশ্চিমবঙ্গ।'' 

55
প্রদেশ কংগ্রেস অফিসে তান্ডব ইস্যুতে মুখ খুললেন দিলীপ
Image Credit : ANI

প্রদেশ কংগ্রেস অফিসে তান্ডব ইস্যুতে মুখ খুললেন দিলীপ

শুক্রবার কলকাতায় কংগ্রেসের প্রদেশ অফিসে বিজেপির তাণ্ডব নিয়ে  মুখ খোলেন দিলীপ ঘোষ। বলেন, ‘’গোলমাল চলছে। ভোট আসছে তো। কোনও একটা পার্টিকে দাগিয়ে দেওয়া উচিত নয়। পুলিশের আরও সতর্ক হওয়া উচিৎ। কংগ্রেসকে হাইলাইট করার কোনও প্রয়োজন বিজেপির নেই। আর করেই বা কী লাভ? স্যালাইন যতই দাও কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: 8th Pay Commission - জয়পুরে দুদিনের বৈঠক শুরু! কবে নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে অষ্টম বেতন কমিশন অনুমান জানাল বিশেষজ্ঞরা
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
এসএসসি-র 'অযোগ্যদের' তালিকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে নেতা-কাউন্সিলরদের নাম, দুর্নীতির ইতিবৃত্তে আর কারা?
Recommended image2
মার্কিন শুল্ক সঙ্ঘাতের আবহে কাছাকাছি ভারত-চিন! SCO-র মঞ্চে ঘুচবে মোদী-জিনপিং দূরত্ব?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved