MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিধানসভা ভোটের আগে দল বদল করছেন দিলীপ ঘোষ? মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

বিধানসভা ভোটের আগে দল বদল করছেন দিলীপ ঘোষ? মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Dilip Ghosh News: শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 16 2026, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটের আগে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য
Image Credit : ANI

ভোটের আগে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

অক্ষয় তৃতীয়ার সময় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনায় সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। এই বিষয়ে শুক্রবার প্রাতঃভ্রমণে বেরনোর সময় সাফ বার্তা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা তিনি বলেন-''মন্দির যেই উদ্বোধন করুক না কেন, মন্দির নির্মাণ হলে আমি অবশ্যই যাব।''

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছেন দিলীপ ঘোষ?
Image Credit : ANI

কী বলছেন দিলীপ ঘোষ?

জানা গিয়েছে, শুক্রবার নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছেন? এই প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘’হঠাৎ কোন মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা করি, বাকি সব আমি ভুলে যাই। মন্দির যে কেউ বানাক কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত মন্দিরে আমরা ঠিক যাবো।''

Related Articles

Related image1
অমানুষিক চাপের পরও কাজে অসন্তুষ্ট নির্বাচন কমিশন, বসিরহাটে বিএলও-দের গণ ইস্তফা
Related image2
এসআইআর-ভোটার শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
35
মন্দির রাজনীতিতে কি বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে টিএমসি?
Image Credit : ANI

মন্দির রাজনীতিতে কি বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে টিএমসি?

দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন, ‘’সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হলো কই এখানে তো মন্দির হলো না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন তাহলে সব বাধা কাটে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে।'' 

45
দিলীপের মন্তব্যে বাড়ছে অস্বস্তি?
Image Credit : Asianet News

দিলীপের মন্তব্যে বাড়ছে অস্বস্তি?

লোকসভা ভোটে শোচনীয় হার থেকে শুরু করে বিগত কিছু মাস ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্যে দলে কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ। এর আগেও দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন গিয়ে দলের মধ্যেই রোষানলে পড়েছিলেন এই বিজেপি নেতা। আর এবার মহাকাল মন্দির প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। 

55
বিধানসভা ভোটের আগে দলবদল দিলীপ ঘোষের?
Image Credit : ANI

বিধানসভা ভোটের আগে দলবদল দিলীপ ঘোষের?

এদিকে বঙ্গ বিধানসভা ভোটের আর মাস চারেকও বাকি নেই। তার আগেই মহাকাল মন্দিরের শিলান্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভোটের আগে দল বদলের জল্পনা অনেকটাই জিইয়ে রাখলেন তিনি। তবে কী বিধানসভা ভোটের আগে শিবির বদল করতে চলেছেন  বিজেপি নেতা দিলীপ ঘোষ? উত্তরটা অবশ্য সময় বলবে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kalyan Banerjee on Abhishek: 'আমি কী ডাস্টবিন? অভিষেক থাকলে দল ছেড়ে দেব' মমতাকে চরম হুঁশিয়ারি কল্যাণের!
Recommended image2
TMC-র পার্টি ফান্ডের কোটি কোটি টাকা এবার কে পাবে? দলের ভাঙনের মুখে দাঁড়িয়ে মহাসংকটে মমতা
Recommended image3
Now Playing
Kalyan Banerjee: 'অভিষেকের ঔদ্ধত্যেই শেষ তৃণমূল, ও থাকলে আমি থাকব না' এবার দল ছাড়ার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!
Recommended image4
Abhishek Banerjee: ৬টার মধ্যে CID দফতরে হাজিরার নির্দেশ, সই জালিয়াতি মামলায় অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের
Recommended image5
Now Playing
Education Minister: দুর্নীতির ইতি, প্রতি বছর চাকরি! শিক্ষানীতিতে বড় বদল, দায়িত্ব নিয়েই বড় প্রতিশ্রুতি নতুন শিক্ষামন্ত্রীর
Related Stories
Recommended image1
অমানুষিক চাপের পরও কাজে অসন্তুষ্ট নির্বাচন কমিশন, বসিরহাটে বিএলও-দের গণ ইস্তফা
Recommended image2
এসআইআর-ভোটার শুনানিতে গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved