- Home
- West Bengal
- Kolkata
- ভবানীপুর জয় নিশ্চিত! কিন্তু কত মার্জিনে জিতবেন শুভেন্দু? মমতাকে বাড়ি যেতে বললেন বিজেপি প্রার্থী
ভবানীপুর জয় নিশ্চিত! কিন্তু কত মার্জিনে জিতবেন শুভেন্দু? মমতাকে বাড়ি যেতে বললেন বিজেপি প্রার্থী
Suvendu Adhikari: দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। একদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁর প্রতিপক্ষা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কত ভোটে জিতবেন সেটা এখনই জানালেন তিনি।

ভরকেন্দ্র ভবানীপুর
দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এমনিতেই এই কেন্দ্র বঙ্গ ভোটের ভরকেন্দ্র। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
উত্তপ্ত ভবানীপুর
দ্বিতীয় দফা ভোটের দিন সকাল থেকেই দুই হেভিওয়েট প্রার্থীর উপস্থিতিতে উত্তপ্ত ভবানীপুর। একদিকে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভবানীপুরেই রয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাই নিয়েই বাড়ছে উত্তেজনা।
পরিবর্তনের দাবি শুভেন্দু
এদিন ভবানীপুর বিধানসভা আসন থেকেই শুভেন্দু জানিয়ে দিলেন, এবার রাজ্যে পরিবর্তন হবেই। মানুষ পরিবর্তনের জন্যই ভোট দিয়েছে। তাঁর কথায় তৃণমূলের দীর্ঘ দিনের দুর্গ দক্ষিণবঙ্গ, এবার সেখানেও ধস নামবে।
মমতার রাত জাগার ব্যাখ্যা দিলেন শুভেন্দু
এদিন সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরে জানিয়েছিলেন তিনি গোটা রাত জেগে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারই উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কাল সারারাত ওনারা ঘুমাননি কারণ পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছেন। আমি নিশ্চিত যে মানুষ আমাকেই আশীর্বাদ করবেন।'
কত ভোটে জিতবেন শুভেন্দু?
শুভেন্দুর কথা থেকে স্পষ্ট জয়ের ব্যাপারে নিশ্চিত বিজেপি প্রার্থী। তবে ভবানীপুর কত ভোটে জিতবেন শুভেন্দু? তার উত্তরও দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রায় ৩০ হাজার ভোটে জিতবেন তিনি।
পাল্টা জবাব মমতার
শুভেন্দুর এই মন্তব্যের সরাসরি কোনও উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ভোটারদের ভয় দেখাচ্ছে। মমতা আরও জানিয়েছেন, রাত থেকেই গোটা পরিস্থিতিৎ ওপর তিনি আর অভিষেক নজর রাখছেন।
শুভেন্দুর দাবি
শুভেন্দু অধিকারীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমত চাপে রয়েছেন। তিনি আরও বলেন, 'উনি চাপে আছেন। ওনার বয়স হয়েছে। ভোট দিয়ে এবার বাড়ি চলে যান।'
ভবানীপুরে ভোট পড়েছে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজ সকলে ১১টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৩৭.২৭ শতাংশ। এবারও প্রথম দফার মতই বেশি ভোট পড়ছে।
নন্দীগ্রামে হার
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হার মানতে রাজি নন তিনি। দাবি করেন লোডশেডিং-এর সময় গরমিল করে শুভেন্দুকে জিতিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকেই শুভেন্দু দাবি করেছিলেন এবার নন্দীগ্রামের পরিবর্তনে ভবানীপুরে গিয়ে তিনি মমতাকে হারাবেন।
১৫ বছর মমতা-রাজ
গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতে বিধানসভায় যাচ্ছেন। এবারও তা হবে কিনা তা জানা যাবে আগামী ৪ মে। ভোটের ফল প্রকাশের দিন।

