MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High Court: বিজেপি কর্মী খুনে তদন্তে অসন্তোষ প্রকাশ, ফের রিপোর্ট তলবে ডেডলাইন বেঁধে দিলো আদালত

Calcutta High Court: বিজেপি কর্মী খুনে তদন্তে অসন্তোষ প্রকাশ, ফের রিপোর্ট তলবে ডেডলাইন বেঁধে দিলো আদালত

Calcutta High Court News: ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনে কড়া নির্দেশ আদালতের। তদন্ত রিপোর্টে অসন্তোষ প্রকাশ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 23 2025, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
চার দিনের মধ্যে রিপোর্ট তলব
Image Credit : Asianet News

চার দিনের মধ্যে রিপোর্ট তলব

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনে ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী চার দিনের মধ্যে দুই পুলিশ কর্মীকে গ্রেফতারের ঘটনার ব্যাখ্যা দিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। শুক্রবার ফের এই মামলার শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
জেলেই অভিযুক্তরা
Image Credit : Social Media

জেলেই অভিযুক্তরা

জানা গিয়েছে, এই মামলায় সিবিআই চার্জশিটে নাম থাকা নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, সাব-ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে তথ্য-প্রমাণে লোপাটের চেষ্টার অভিযোগে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত।

Related Articles

Related image1
WB NRC: রাজ্যে ক্রমশ বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, এনআরসি চালুর দাবিতে আদালতে দায়ের মামলা
Related image2
Bangladesh News: বাংলাদেশ বিমান দুর্ঘটনায় প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য, ইউনূস সরকারের বিরুদ্ধে লাশ গুম করে দেওয়ার অভিযোগ
38
ফের রিপোর্ট তলব আদালতের
Image Credit : Social Media

ফের রিপোর্ট তলব আদালতের

গত সোমবার রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথ জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় মঙ্গলবার রত্না সরকার এবং দীপঙ্কর দেবনাথের গ্রেফতারের ঘটনায় সিবিআই-এর থেকে রিপোর্ট তলব করলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

48
সিবিআই রিপোর্টের বিরোধিতার অভিযোগ
Image Credit : Social Media

সিবিআই রিপোর্টের বিরোধিতার অভিযোগ

বিচারপতি রিপোর্ট তলব করলে সিবিআই-এর আইনজীবী আদালতে ৭ দিন সময় চান। তখন তার তীব্র বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সওয়ালে বলেন, ‘’এই ঘটনায় চার বছর পর সিবিআই হঠাৎ অতিরিক্ত চার্জশিট দিয়েছে। পুলিশ কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এখন তাঁদের হেফাজতে রাখতে সময় চাওয়া হচ্ছে। সব পক্ষের বক্তব্য শুনে আদালত সিবিআই-কে চার দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী শুক্রবার আবারও এই মামলার শুনানি।''

58
ভোট পরবর্তী হিংসায় খুনের অভিযোগ
Image Credit : Social Media

ভোট পরবর্তী হিংসায় খুনের অভিযোগ

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন ভোট পরবর্তী হিংসার বলি হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মারধর করে এবং গলায় তার পেঁচিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তার কিছুক্ষণ আগেই সমাজ মাধ্যমে লাইভ করে অভিজিৎ সরকার জানিয়েছিলেন, তাঁর বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে এবং তাঁর পোষ্যদের আক্রমণ করা হচ্ছে। তার কিছুক্ষণ পরই তার দেহ উদ্ধার হয়।

68
পুলিশি তদন্তে অসন্তোষ আদালতের
Image Credit : SOCIAL MEDIA

পুলিশি তদন্তে অসন্তোষ আদালতের

ঘটনার তদন্ত শুরু করে নারকেলডাঙ্গা থানা। কিন্তু পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিতের পরিবার। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ঘটনার চার বছর পর হঠাৎ করেই সম্প্রতি অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম ছিল বলে জানা গিয়েছে।

78
জেল হেফাজতের নির্দেশ
Image Credit : Social Media

জেল হেফাজতের নির্দেশ

সিবিআইয়ের চার্জশিটে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, সাব-ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ করা হয়। তারপরই গত ১৮ জুলাই নিম্ন আদালত তিনজনকে ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

88
জেলেই বিচারাধীন অভিযুক্তরা
Image Credit : Social Media

জেলেই বিচারাধীন অভিযুক্তরা

জানা গিয়েছে, বর্তমানে অভিযুক্তরা জেলেই রয়েছেন। গত সোমবার জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টে দারস্থ হন সাব-ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। সেই মামলাতেই মঙ্গলবার সিবিআই-এর থেকে চার দিনের মধ্যে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: এখনও অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Recommended image2
Now Playing
Annapurna Bahini: অন্নপূর্ণারা এবার শুধু টাকা নয় বাহিনীতেও যোগ দেবেন, কীভাবে? জানালেন মুখ্যমন্ত্রী
Recommended image3
Now Playing
Hotel Fire: তৃণমূল জমানার বেনিয়ম! সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে মন্ত্রী অগ্নিমিত্রা, কী বললেন?
Recommended image4
Now Playing
Kolkata Fire Update: কীভাবে লাগল আগুন? হোটেল না 'জতুগৃহ'! স্থানীয়দের চাঞ্চল্যকর দাবি
Recommended image5
Annapurna Bhandar: কেন মাসের ১ তারিখে পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? জানা গেল কারণ
Related Stories
Recommended image1
WB NRC: রাজ্যে ক্রমশ বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ, এনআরসি চালুর দাবিতে আদালতে দায়ের মামলা
Recommended image2
Bangladesh News: বাংলাদেশ বিমান দুর্ঘটনায় প্রকাশ্যে ভয়ঙ্কর তথ্য, ইউনূস সরকারের বিরুদ্ধে লাশ গুম করে দেওয়ার অভিযোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved