MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের

Calcutta High Court: সুমিত রায়ের বিরুদ্ধে কতগুলি FIR হয়েছে? মামলা মুলতুবির নির্দেশ আদালতের

Cal HC On Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার মামলা মুলতূবীর নির্দেশ আদালতের। আর কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 24 2026, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ
Image Credit : Social Media

অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের নয়া নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট কতগুলো এফআইআর দায়ের হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দিয়ে সেই তথ্য জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুমিত রায়ের মামলা মুলতুবি করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখার পর এ বিষয়ে হাইকোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তার মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত- নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ?
Image Credit : Social Media

অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ?

চাকরি ও শালবনীতে জমি দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রক্ষাকবচ দেন সুমিতকে। কিন্তু জমি দুর্নীতি মামলায় হাইকোর্ট তাঁকে কোনও রক্ষাকবচ না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিতকে জমি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়। আগামী ৩১ অগাস্ট সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হতে পারে।

Related Articles

Related image1
Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, ততদূর দুর্নীতি আছে', প্রাক্তন সরকারকে নিশানা দিলীপ ঘোষের
Related image2
Censusu 2027: জনগণনার কাজে শিক্ষক নিয়োগ কেন? কলকাতা হাইকোর্টের প্রশ্ন কর্তৃপক্ষকে
35
রক্ষাকবচের আবেদন সুমিত রায়ের
Image Credit : Social Media

রক্ষাকবচের আবেদন সুমিত রায়ের

এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও একাধিক এফআইআর দায়ের হয়েছে বলে হাইকোর্টে জানান সুমিতের আইনজীবী। সেই এফআইআর গুলোকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন জানান সুমিতের আইনজীবী। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে সেই মামলার শুনানি হয়। সুমিত রায়ের আইনজীবী আদালতে দাবি করেন, গত ৫ জুন সুমিতের বিরুদ্ধে প্রথম এফআইআর ও ১৬ জুন দ্বিতীয় এফআইআর দায়ের হয়। তারপর আরও এফআইআর দায়ের হয়েছে। প্রতিদিনই মামলা দায়ের হচ্ছে। রাজ্য সুমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেই চলেছে। সুমিত তদন্তে সবরকম সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার দফতরে আটবার হাজিরা দিয়েছেন বলে আদালত কে জানান সুমিতের আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তারপরই সুমিত রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট কতগুলো এফআইআর দায়ের হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দিয়ে সেই তথ্য আদালতে জানাতে নির্দেশ দেন।

45
কী বলছেন রাজ্যের আইনজীবী
Image Credit : social Media

কী বলছেন রাজ্যের আইনজীবী

রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিযোগ করেন সুমিত রায়ের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা ঢুকেছে। এছাড়াও ওঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত মামলাটি মুলতবি রাখার আবেদন করেন অতিরিক্ত এজি রাজদীপ মজুমদার। ৩১ অগস্টের পর মামলাটির শুনানির জন্য আবেদন জানান তিনি।

55
সুমিতের মামলা মুলতবি
Image Credit : Social Media

সুমিতের মামলা মুলতবি

তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য সুমিতের মামলা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করে দেন। এবং নির্দেশে জানান, এই সময়ের মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখার পর এ বিষয়ে হাইকোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তার মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
অভিষেক বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image2
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Recommended image3
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image4
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image5
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Related Stories
Recommended image1
Dilip Ghosh: 'পশ্চিমবঙ্গে বাতাস যতদূর পৌঁছয়, ততদূর দুর্নীতি আছে', প্রাক্তন সরকারকে নিশানা দিলীপ ঘোষের
Recommended image2
Censusu 2027: জনগণনার কাজে শিক্ষক নিয়োগ কেন? কলকাতা হাইকোর্টের প্রশ্ন কর্তৃপক্ষকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved