MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mahua Moitra: 'মহুয়াকে দেখে কোনও ভাবেই ছোড়া যাবে না ডিম', উস্কানিমূলক মন্তব্য মামলায় বড় নির্দেশ আদালতের

Mahua Moitra: 'মহুয়াকে দেখে কোনও ভাবেই ছোড়া যাবে না ডিম', উস্কানিমূলক মন্তব্য মামলায় বড় নির্দেশ আদালতের

Cal Hc On Mahua Moitra: বিতর্কিত মন্তব্যের জেরে পড়েছিলেন বিপাকে। এবার আদালতে সাময়িক স্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 22 2026, 07:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বিতর্কিত মন্তব্যে বিপাকে কালীঘাট তৃণমূলের মহুয়া
Image Credit : ANI

বিতর্কিত মন্তব্যে বিপাকে কালীঘাট তৃণমূলের মহুয়া

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আগামী ৫ অক্টোবর পর্যন্ত মহুয়াকে অন্তর্বর্তী রক্ষাকবচ হাইকোর্টের। তবে তদন্তে সহযোগিতার শর্তে এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ - নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মহুয়াকে দেখে ডিম ছোঁড়া থেকে বিরত থাকার নির্দেশ আদালতের
Image Credit : google

মহুয়াকে দেখে ডিম ছোঁড়া থেকে বিরত থাকার নির্দেশ আদালতের

আগামী ১৪ অগাস্ট তৃণমূল সাংসদকে সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে।তদন্তে সহযোগিতা না করলে, বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে। হাজিরার সময় যেন তাঁকে কোনও ভাবেই ডিম ছোড়া বা অন্য কোনও উপায়ে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতেও পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

Related Articles

Related image1
Suvendu Adhikari: ১৯৯৩ সালের ২১ জুলাই কী হয়েছিল? বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর
Related image2
Suvendu Adhikari On widow Allowance: অগাস্ট মাস থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা, কাদের ঢুকবে জানেন?
36
কী উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র?
Image Credit : ANI

কী উস্কানিমূলক মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র?

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ২৮ জুন করিমপুরের হোগোলবেড়িয়া থানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। সেই মামলায় আইনি সুরক্ষা তথা রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। মঙ্গলবার সেই মামলাতেই তদন্তে সহযোগিতার শর্তে হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ১৪ অগাস্ট দুপুর ৩টেয় তৃণমূল সাংসদকে সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। হাজিরার জন্য নতুন করে নোটিস পাঠানোর প্রয়োজন নেই। তবে তদন্তে তিনি সহযোগিতা না করলে সেই বিষয়টি অবিলম্বে আদালতের নজরে আনতে হবে বলে জানান বিচারপতি।

46
মহুয়া মৈত্রর নিরাপত্তা সুনিশ্চিতের দাবি
Image Credit : ANI

মহুয়া মৈত্রর নিরাপত্তা সুনিশ্চিতের দাবি

মহুয়া মৈত্র যখন তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হবেন, তখন যেন তাঁকে কোনোভাবেই ডিম ছোড়া বা অন্য কোনও উপায়ে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী ৫ অক্টোবর আদালত‌ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহুয়া মৈত্রর রক্ষাকবচ বহাল থাকবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

56
শুনানিতে কী বলল আদালত?
Image Credit : Facebook

শুনানিতে কী বলল আদালত?

মঙ্গলবার শুনানিতে মহুয়া মৈত্রর আইনজীবী অয়ন ভট্টাচার্য্য দাবি করেন, তাঁর মক্কেল হিন্দু-মুসলিম উস্কানিমূলক কোনও মন্তব্য করেননি। বর্তমানে সংসদ অধিবেশন চলায় তিনি দিল্লিতে রয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরার অনুমতি এবং প্রয়োজনীয় সুরক্ষার আবেদন জানান তৃণমূল সাংসদের আইনজীবী। মহুয়া মৈত্রর আইনজীবী আদালতে আবেদন করেন, সংসদ অধিবেশন চলায় তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন। ১৩ অগাস্ট পর্যন্ত প্রতিদিন অধিবেশন চলবে। তাই ১৪ অগাস্টের আগে হাজিরা দেওয়া সম্ভব নয়।

66
কী অভিযোগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ?
Image Credit : ANI

কী অভিযোগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ?

এই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে অভিযোগ করেন, একটি নির্মীয়মাণ বাড়ি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় মহুয়া মৈত্রকে কমকরে চারবার নোটিস পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। তার উত্তরে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য রাজ্যের এজি-এর উদ্দেশ্যে বলেন, আবেদনকারী মহুয়া মৈত্র তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করতে ইচ্ছুক বলে মনে করছে আদালত। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা আদালত চায় না। তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৫ অক্টোবর পর্যন্ত মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেন। এবং তৃণমূল সাংসদের আবেদন মেনে আগামী ১৪ আগস্ট তদন্তকারী আধিকারিকদের কাছে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। হাজিরার সময় যাতে তাঁকে ডিম ছোড়া বা কোনও রকম ভাবে হেনস্থা করা না হয়, তা নিশ্চিত করতে পুলিশকেও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image2
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image3
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image4
WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image5
Kolkata Metro: টিকিট কাটার লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের
Related Stories
Recommended image1
Suvendu Adhikari: ১৯৯৩ সালের ২১ জুলাই কী হয়েছিল? বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর
Recommended image2
Suvendu Adhikari On widow Allowance: অগাস্ট মাস থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা, কাদের ঢুকবে জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved