MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আদালতের নির্দেশের পরও মিটিয়ে দেওয়া হয়নি প্রাপ্য, ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আদালতের নির্দেশের পরও মিটিয়ে দেওয়া হয়নি প্রাপ্য, ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court On Pension Issues: চাকরি থেকে অবসর নেওয়ার পরও মেলেনি অবসরকালীন সুযোগ সুবিধা। প্রাপ্য পাওনার দাবিতে আদালতের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক। কী বলল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 07 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আদালতের নির্দেশ অমান্য করায় কড়া পদক্ষেপ
Image Credit : Social Media

আদালতের নির্দেশ অমান্য করায় কড়া পদক্ষেপ

আদালতের নির্দেশ অমান্য করায় এবার পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শকের (ডিআই) বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, আদালতের নির্দেশ অমান্য করায় কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। পশ্চিম মেদিনীপুরের বৌলাসিনি বিবেকানন্দ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত হাইট দীর্ঘদিন আগে অবসরগ্ৰহণ করলেও তাঁর প্রাপ্য অবসরকালীন সুবিধা এখনও পাননি বলে অভিযোগ ওঠে। সেই মামলায় এবার কড়া নির্দেশ আদালতের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পেনশন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ
Image Credit : Social Media

পেনশন না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ

এই বিষয়ে একাধিকবার পশ্চিম মেদিনীপুরের ডিআই অমিত রায়ের কাছে আবেদন করলেও কোনও সমাধান মেলেনি। বাধ্য হয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই মামলা চলাকালীন গত অক্টোবরেই তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর স্ত্রী অপর্না হাইট আবারও হাইকোর্টের দ্বারস্থ হন।

Related Articles

Related image1
দাড়িভিটকাণ্ডের তদন্তে আদালতে ধাক্কা রাজ্য সরকারের, NIA তদন্ত নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related image2
বাংলাদেশে হিন্দু নিধনকারীদের বীরের সম্মান! সংখ্যালঘু হত্যাকারীদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের
35
অবসরকালীন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ
Image Credit : Social Media

অবসরকালীন সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ

সূত্রের খবর, গত ২৫ নভেম্বর এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মামলাকারীর সমস্ত অভিযোগ শুনে বিচারপতি অমৃতা সিনহা গত বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে অবসরকালীন সমস্ত বকেয়া সুবিধা মিটিয়ে দিতে জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়কে নির্দেশ দিয়েছিলেন।

45
ঠিক কী অভিযোগ উঠেছে?
Image Credit : Social Media

ঠিক কী অভিযোগ উঠেছে?

অভিযোগ, আদালতের সেই নির্দেশের পরও দেবব্রত হাইটের অবসরকালীন বকেয়া সুবিধা মেটাননি পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়। তাই বাধ্য হয়ে আবারও আদালতের শরণাপন্ন হন দেবব্রত হাইটের স্ত্রী অপর্না হাইট। মঙ্গলবার শুনানিতে এই অভিযোগ শুনে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরই বিচারপতি ডিআই-এর বেতন বন্ধের নির্দেশ দেন। নির্দেশে বিচারপতি বলেন, যতদিন না পর্যন্ত মৃত শিক্ষকের স্ত্রী তাঁর প্রাপ্য অবসরকালীন সুবিধা পাচ্ছেন, ততদিন পশ্চিম মেদিনীপুরের ডিআই কোনও বেতন তুলতে পারবেন না।

55
কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারি
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারি

এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সিনহা মন্তব্য করে বলেন যে, ‘’একজন রাজ্য সরকারি শিক্ষক তাঁর সারাটা জীবন সরকারি কাজে তথা শিক্ষকতায় দিয়ে গেলেন। অথচ তিনি অবসরকালীন কোনও সুবিধা পেলেন না। এমনকি তাঁর মৃত্যুর পরও তাঁর স্ত্রী সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।''

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: ফর্মে এইসব তথ্য না দিলেও মিলবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? নয়া আপডেট নবান্নের
Recommended image2
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের
Recommended image3
Calcutta High Court: কোথায় রয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন? কড়া নির্দেশ আদালতের
Recommended image4
Duty Hours: অফিসে ঢুকতে হবে সকাল ১০টার মধ্যে, না ঢুকলে…! সরকারি কর্মীদের নয়া নির্দেশিকা নবান্নর
Recommended image5
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Related Stories
Recommended image1
দাড়িভিটকাণ্ডের তদন্তে আদালতে ধাক্কা রাজ্য সরকারের, NIA তদন্ত নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Recommended image2
বাংলাদেশে হিন্দু নিধনকারীদের বীরের সম্মান! সংখ্যালঘু হত্যাকারীদের সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত ইউনূসের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved