MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • প্রাথমিক টেটের ভুল প্রশ্নের উত্তরে মিলবে নম্বর, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রাথমিক টেটের ভুল প্রশ্নের উত্তরে মিলবে নম্বর, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Cal HC On WB TET: ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষা ও তার ভুল প্রশ্নের মামলায় এবার বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 24 2025, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টেটে প্রশ্ন ভুলের মামলায় বড় নির্দেশ
Image Credit : Social Media

টেটে প্রশ্ন ভুলের মামলায় বড় নির্দেশ

 এবার ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিকের টেটে প্রশ্ন ভুলের মামলায় বড় নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। বিশেষজ্ঞ রিপোর্ট অনুযায়ী ২০১৭ এর টেটে একটি মাত্র প্রশ্ন ও তার উত্তর ভুল ছিল। তার জন্য সমস্ত অনুত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে যাঁরা এর জন্য কোনও নম্বর পাননি, তাঁদের এক নম্বর করে দেওয়া হবে। যাঁরা এই এক নম্বর পেয়ে পাশ করবেন, তাঁরা ২০২৫ সালের টেটের বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।

25
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

জানা গিয়েছে, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে কমিটির সদস্যদের নাম ব্যতীত সাত দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আপলোড করতে হবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু। তবে ২০২২ সালের টেটে কোনও প্রশ্ন ও উত্তর ভুল নেই বলে উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে কমিটির সদস্যদের নাম ছাড়া রিপোর্ট ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। তবে, ২০২২ সালের টেটের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করে উচ্চ বেঞ্চে আবেদন করা যাবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাই ২০২২ সালের টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Related Articles

Related image1
'ইক্কিস'-এর পোস্টার প্রকাশের দিনই না ফেরার দেশে ধর্মেন্দ্র, কবে মুক্তি পাবে হি-ম্যানের শেষ ছবি?
Related image2
প্রথা ভাঙলেন বিআর গাভাই, সূর্য কান্তকে মার্সিডিজ-বেঞ্জ উপহার প্রাক্তন প্রধান বিচারপতির
35
প্রাথমিকের টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ
Image Credit : Social Media

প্রাথমিকের টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ

সূত্রের খবর, ২০১৭ ও ২০২২ প্রাথমিকের টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল থাকার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। ২০১৭ সালের টেটে ২৩টি এবং ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত। এবং কমিটির থেকে রিপোর্ট তলব করে আদালত। দীর্ঘদিন মামলা চলে। সম্প্রতি বিশেষজ্ঞ কমিটি আদালতে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট দেখে গত শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁর পর্যবেক্ষণে জানান, যাঁরা আদালতে এসেছেন এবং যাঁরা আদালতে আসেননি, তাঁদের প্রত্যেকে দুই টেটে সমস্ত ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, ঠিক কত নম্বর দেওয়া হবে, সে ব্যাপারে আজ তথা সোমবার আদালতে জানাতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিল আদালত।

45
আদালতে জোড়া রিপোর্ট পেশ
Image Credit : Social Media

আদালতে জোড়া রিপোর্ট পেশ

সোমবার বিশেষজ্ঞ কমিটির জোড়া রিপোর্ট দেখেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পর্ষদের আইনজীবী আদালতকে জানান, ২০১৭ টেটে একটি মাত্র প্রশ্ন ও তার উত্তর ভুল রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। বুকলেট কোড 'সিএক্সএন'- এর ১২১ নম্বর পরিবেশ বিজ্ঞানের (ইভিএস) প্রশ্নের সমস্ত উত্তর ভুল ছিল। তাই ২০১৭ টেটে অনুত্তীর্ণদের মধ্যে যাঁরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন অথচ কোনও নম্বর পাননি, তাঁদের এক নম্বর করে দেওয়া হবে। তাতে যাঁরা পাশ করবেন, তাঁদের ২০২৫ প্রাথমিকে নিয়োগের বাছাই প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ৭ দিনের মধ্যে পর্ষদের ওয়েবসাইটে আপলোড করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে কমিটির সদস্যদের নাম বাদ দিয়ে রিপোর্ট আপলোড করতে হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু।

55
আদালতের রায়ে হতাশ ২০২২ এর টেট প্রার্থীরা
Image Credit : Social Media

আদালতের রায়ে হতাশ ২০২২ এর টেট প্রার্থীরা

অন্যদিকে ২০২২ সালের টেটের পরীক্ষার্থীদের হতাশ হতে হলো। সোমবার কারণ, ২০২২ সালের টেটে কোনও প্রশ্ন ও উত্তর ভুল নেই বলে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয়েছে। আগামী ২৬ তারিখের মধ্যে কমিটির সদস্যদের নাম ছাড়া রিপোর্ট পর্ষদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেইসঙ্গে ২০২২ টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে উচ্চ বেঞ্চে আবেদন করা যাবে বলেও নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
রাত হলেই নামবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া
Recommended image2
Arpita Ghosh TMc Profile: অর্পিতা ঘোষের সম্পত্তি কীভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে, দেখুন বালুরঘাটের তৃণমূল প্রার্থীর সাম্প্রতিক হলফনামা
Recommended image3
WB Election Astrology: বাংলায় BJP সরকার গড়বে নাকি মমতা ফের ক্ষমতায় আসবেন? জানুন গ্রহ-নক্ষত্র কী বলছে
Recommended image4
News Round UP: বিকাশরঞ্জনের সম্পত্তির খতিয়ান থেকে টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image5
WB Election 2026: কোটি কোটি টাকার মালিক সিপিএম প্রার্থী! কত সম্পত্তি রয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্যের?
Related Stories
Recommended image1
'ইক্কিস'-এর পোস্টার প্রকাশের দিনই না ফেরার দেশে ধর্মেন্দ্র, কবে মুক্তি পাবে হি-ম্যানের শেষ ছবি?
Recommended image2
প্রথা ভাঙলেন বিআর গাভাই, সূর্য কান্তকে মার্সিডিজ-বেঞ্জ উপহার প্রাক্তন প্রধান বিচারপতির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved