MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ১০০ দিনের কাজ শুরুতে বাধা নেই, কেন্দ্র ও রাজ্য সরকারকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের

১০০ দিনের কাজ শুরুতে বাধা নেই, কেন্দ্র ও রাজ্য সরকারকে ডেডলাইন কলকাতা হাইকোর্টের

Cal HC ON 100 Days Works: ১০০ দিনের কাজ নিয়ে এবার রাজ্য ও কেন্দ্রকে সাফ বার্তা কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 07 2025, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের অবস্থান?
Image Credit : Social Media

১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের অবস্থান?

বাংলার বকেয়া ১০০ দিনের কাজের টাকা ও কাজ শুরু করা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া বার্তা দিলো কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টে ১০০ দিনের কাজ নিয়ে মামলার শুনানিতে  বকেয়া প্রাপ্য মেটানোর জন্য কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিলো আদালত। একইসঙ্গে রাজ্যকে দ্রুত কাজ শুরু করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী নির্দেশ দিলো আদালত?
Image Credit : Social Media

কী নির্দেশ দিলো আদালত?

এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যে,  রাজ্যকে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে হবে। সেই সঙ্গে বকেয়া নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে একমাস সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Related Articles

Related image1
প্রযুক্তিগত সমস্যায় থমকে পরিষেবা, দিল্লি বিমানবন্দরে আটকে ৩০০-রও বেশি উড়ান
Related image2
নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ, ইন্দোনেশিয়ায় আহত কমপক্ষে ৫৪ জন
35
কী বললেন কেন্দ্রের আইনজীবী?
Image Credit : Social Media

কী বললেন কেন্দ্রের আইনজীবী?

শুক্রবার কলকাতা হাইকোর্টে ১০০ দিনের কাজ ও বকেয়া বঞ্চনা মামলার শুনানিতে হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের কাজ শুরু নিয়ে নির্দেশের পরই অবস্থান বদল করে কেন্দ্র। এই বিষয়ে কেন্দ্রের তরফে আইনজীবী আদালতে জানান যে, কাজ শুরু করতে কোনও আপত্তি নেই। 

45
বকেয়া বঞ্চনা নিয়ে আদালতে সরব রাজ্য
Image Credit : Social Media

বকেয়া বঞ্চনা নিয়ে আদালতে সরব রাজ্য

বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। আর তার আগে কেন্দ্রের বকেয়া বঞ্চনা নিয়ে বারে বারে সরব হতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে কোনও কাজ করা যাচ্ছে না বলে সরব হন তৃণমূল সুপ্রিমো। 

55
১০০ দিনের প্রকল্প চালুর নির্দেশ
Image Credit : Social Media

১০০ দিনের প্রকল্প চালুর নির্দেশ

বকেয়া বঞ্চনা নিয়ে চলতি বছরের গত জুন মাসে ১০০ দিনের কাজ দ্রুত চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরোধিতা করে সেই সময় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। সুপ্রিম কোর্টে এই মামলা ওঠে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। শুক্রবার সেই সংক্রান্ত মামালার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতে কেন্দ্রকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে কেন্দ্র জানাল কাজ শুরু করতে আপত্তি নেই তাঁদের।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image2
Today’s News in Bengali Live: Flight Price Hike - পুজোয় বেড়াতে যাবেন? পকেটে টান পড়তে পারে, বাড়তে চলেছে বিমানের ভাড়া
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image5
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Related Stories
Recommended image1
প্রযুক্তিগত সমস্যায় থমকে পরিষেবা, দিল্লি বিমানবন্দরে আটকে ৩০০-রও বেশি উড়ান
Recommended image2
নামাজের মধ্যেই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ, ইন্দোনেশিয়ায় আহত কমপক্ষে ৫৪ জন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved