MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ঝুলে চাকরি প্রার্থীদের ভবিষ্যত! বয়সের ছাড় নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

প্রাথমিক শিক্ষক নিয়োগে ঝুলে চাকরি প্রার্থীদের ভবিষ্যত! বয়সের ছাড় নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

Calcutta High Court On WB TET: প্রাথমিকে নিয়োগ নিয়ে আরও বাড়লো জটিলতা। ২০২২ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 27 2025, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে?
Image Credit : Asianet News

কবে প্রাথমিকে শিক্ষক নিয়োগ হবে?

এবার ২০২২ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, ২০২২ সালের টেট উত্তীর্ণরা বয়সে ছাড় চেয়ে ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের একাংশ। সেই মামলাতেই বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু আবেদন খারিজ করে দেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

আদালত সূত্রে খবর, মামলাকারি চাকরিপ্রার্থীরা ২০২২ সালের শেষের দিকে টেট পাস করেন। কিন্তু সেই সময় প্রাথমিকে নিয়োগের কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় অনেকেরই বয়স সীমা পেরিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে ১৩ হাজারেরও কিছু বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এখনও সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গিয়েছে।

Related Articles

Related image1
'চাকরিহারাদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হলো'? এসএসসি-কে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
Related image2
শ্যুটআউট করে খুনের রেশ কাটতে না কাটতে ফের গুলিবৃষ্টি, উত্তপ্ত মালদহের কালিয়াচক
35
নভেম্বরেই প্রাথমিকে নিয়োগ?
Image Credit : Social Media

নভেম্বরেই প্রাথমিকে নিয়োগ?

সূত্রের খবর, চলতি মাসেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পর্ষদ। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের বিষয়ে উল্লেখ না থাকায় বয়সসীমার ছাড় চেয়ে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেন ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীরা। সেই মামলাতেই বুধবার বয়স ছাড় দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন খারিজ করে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

45
পরীক্ষার্থীদের বয়সের ছাড়
Image Credit : Social Media

পরীক্ষার্থীদের বয়সের ছাড়

এই বিষয়ে মামলাকারী প্রার্থীদের আইনজীবী সওয়ালে জানান যে, ২০১৭ সালেও এই ধরনের একটি মামলায় আদালত ২০১৭ সালের পরীক্ষার্থীদের বয়সের ছাড় দিয়েছিল। অন্যদিকে পর্ষদের আইনজীবী পালটা দাবি করেন, ২০১৬ সালের রুল চ্যালেঞ্জ হয়নি। তাই সেই রুলে কোনও ভাবেই হস্তক্ষেপ করা যাবে না। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বসু আবেদন খারিজ করে দেন।

55
ঝুলেই চাকরি প্রার্থীদের ভবিষ্যত!
Image Credit : Social Media

ঝুলেই চাকরি প্রার্থীদের ভবিষ্যত!

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১৩ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু অনেকদিন কেটে গিয়েছে। এরপরও নিয়োগ প্রক্রিয়া চালু না হওয়া বাড়ছে নিয়োগ সংক্রান্ত জটিলতা। এখন দেখার কোন পথে এগোয় প্রাথমিকে চাকরি প্রার্থীদের ভবিষ্যত! 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
অরূপ-স্বরূপের ফ্ল্যাটে রহস্যময় ঘর, কী কী উদ্ধার হয়েছিল বিশ্বাস ব্রাদার্স-র বাড়ি থেকে?
Recommended image2
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Recommended image3
Now Playing
Congress Protest: তৃণমূল হাওয়া, হকার উচ্ছেদের প্রতিবাদে শূন্যস্থান পূরণে মরিয়া কংগ্রেসের বিক্ষোভ রাজভবনের পথে
Recommended image4
Bangladesh Awami League: বিলাসবহুল হোটেলে 'যশোরের ত্রাস,' কলকাতায় বৈঠক আওয়ামি লিগের
Recommended image5
TMC Crisis: দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক
Related Stories
Recommended image1
'চাকরিহারাদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হলো'? এসএসসি-কে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
Recommended image2
শ্যুটআউট করে খুনের রেশ কাটতে না কাটতে ফের গুলিবৃষ্টি, উত্তপ্ত মালদহের কালিয়াচক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved