MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High Court: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, হলফনামা তলব আদালতের

Calcutta High Court: ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, হলফনামা তলব আদালতের

Calcutta High Court: ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থায় এবার কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 24 2025, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার নিয়ে কড়া পদক্ষেপ
Image Credit : Asianet News

বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার নিয়ে কড়া পদক্ষেপ

বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে, নাকি আটক করা হয়েছে? সেই বিষয়ে এবার বিস্তারিত তথ্য হলফনামা আকারে আগামী ২৯ অগাস্ট পরবর্তী শুনানির দিন আদালতে জমা দিতে হবে ওড়িশা সরকারকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের। 

26
হলফনামা তলব কলকাতা হাইকোর্টের
Image Credit : Social Media

হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

আদালত সূত্রে খবর, বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকের মামলায় ওড়িশা সরকারের থেকে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। বুধবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

Related Articles

Related image1
Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দর থেকেই তড়িঘড়ি বাতিল উড়ান
Related image2
Kolkata Metro: কালো রঙ দিয়ে মেট্রোর দরজা বিকৃতির অভিযোগ, ভাইরাল যুবকের কুকীর্তির ভিডিয়ো
36
 ওড়িশা সরকারের দাবিতে জল্পনা
Image Credit : Social Media

ওড়িশা সরকারের দাবিতে জল্পনা

সূত্রের খবর, বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্টে ওড়িশা সরকারের পক্ষে জানানো হয়, বাঙালি হলেই বা বাংলা ভাষায় কথা বলেই তারা এদেশে নাগরিক নয় বলে গ্ৰেফতার করা হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই রকম কাউকে গ্রেফতার করা হয়নি বলেও আদালতে জানায় ওড়িশা সরকার।

46
ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেলের কী বলল আদালতে?
Image Credit : Social Media

ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেলের কী বলল আদালতে?

এই বিষয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এদিন শুনানিতে ওড়িশা সরকারের অ্যাডভোকেট জেনারেল পি আচার্য বলেন, ‘’পশ্চিমবঙ্গের মানুষ বাঙালিরা আমাদের ভাইয়ের মতো। তারা আমাদের প্রতিবেশী। তাই আমাদের বিরুদ্ধে এইসব অভিযোগ এনে বিভ্রান্ত করবেন না। আমাদের রাজ্যের প্রধান বিচারপতি ও একজন পশ্চিমবঙ্গের মানুষ। এখানে বাঙালি না অবাঙালি, এটা বিষয় নয়। তারা এ দেশের নাগরিক কিনা, সেটাই যাচাই করা হচ্ছে।''

56
পাল্টা ওড়িশা সরকারকে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Image Credit : Social Media

পাল্টা ওড়িশা সরকারকে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এরপরই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উত্তরে বলেন, ‘’কতজন তামিল, কতজন গুজরাটিকে গ্রেফতার করেছেন, তা জানান? শুধুমাত্র বাঙালিদেরই কেন বেছে বেছে যাচাই করা হচ্ছে?'' কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরই বিচারপতি তপব্রত চক্রবর্তী ওড়িশা সরকারের এজির কাছে জানতে চান, ‘’গ্রেফতার করা হয়েছে নাকি আটক করা হয়েছে তাহলে তা আদালতকে জানাতে হবে।'' 

66
মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : Social Media

মামলার পরবর্তী শুনানি কবে?

ওড়িশার এজি তখন আদালতে বলেন, ‘’কাউকে গ্রেফতার করা হয়নি। ফরেনার্স আইন অনুযায়ী, যাঁদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হচ্ছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য যাচাই করা হচ্ছে। এটা আইন অনুযায়ী একটি ভেরিফিকেশন শুধুমাত্র।'' জানা গিয়েছে, আগামী ২৯ অগাস্ট আবারও এই মামলার পরবর্তী শুনানি। বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করা হয়েছে, নাকি আটক করা হয়েছে, তা বিস্তারিত হলফনামা আকারে তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশা সরকারকে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: ৭০-১০০টা সিটে এগিয়ে, সেটা বলছে না, সূর্যাস্তের পর তৃণমূল জিতবে: মমতা
Recommended image2
Kolkata Police Restrictions: আজ কখন কলকাতায় হবে বিজয় মিছিল বা জন সমাগম? কী জানাল পুলিশ
Recommended image3
WB Election 2026: প্রশাসনিক সংস্কারে আমূল বদল: ক্ষমতায় এলে কীভাবে নবান্ন সাজাবে বিজেপি?
Recommended image4
West Bengal Election Results 2026: পশ্চিমবঙ্গে এবার 'ডাবল ইঞ্জিন সরকার', নীতিতে কী বদল আসবে?
Recommended image5
Mamata Banerjee: ভবানীপুর তাহলে মমতারই? শুভেন্দুকে পিছনে ফেলে ক্রমশই এগোচ্ছেন TMC নেত্রী
Related Stories
Recommended image1
Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি, বিমানবন্দর থেকেই তড়িঘড়ি বাতিল উড়ান
Recommended image2
Kolkata Metro: কালো রঙ দিয়ে মেট্রোর দরজা বিকৃতির অভিযোগ, ভাইরাল যুবকের কুকীর্তির ভিডিয়ো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved