MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক, রাজ্যবাসীকে কী বার্তা অমিত শাহের?

কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক, রাজ্যবাসীকে কী বার্তা অমিত শাহের?

Amit Shah on Kolkata Durga Puja: চতুর্থীর সকালে কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কালীঘাটে পুজো দিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগদান শাহের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 26 2025, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ
Image Credit : Social Media

দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ

শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২টায় তাঁর সেখানে যাওয়ার কথা। তাৎপর্যপূর্ণভাবে আজ দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি সফরের দিনই বিদ্যাসাগর কলেজে অভিষেকের কর্মসূচি। ২০১৯ সালের বিদ্যাসাগর মূর্তি ভাঙার স্মৃতি উসকে দেওয়ার কৌশল বলে মনে করা হচ্ছে। তার আগে অবশ্য এদিন কালীঘাটে পুজো  দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহ বলেন, ‘’সবার প্রথমে আমি সমগ্র পশ্চিমবঙ্গের জনতা এবং দেশের জনগণকে দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এই নবরাত্রিতে পুজো মহোৎসব শুধু পশ্চিমবঙ্গ বা ভারতেই নয় সমগ্র বিশ্বে প্রসিদ্ধ। বাংলার এই মহান পরম্পরাকে সমগ্র বিশ্ব স্বীকারও করেছে, দেখেওছে।'' 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক
Image Credit : Social Media

পুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক

শুক্রবার শহরে দুর্গাপুজোর উদ্বোধনে এসে ফের সোনার বাংলা গঠনের ডাক দিলেন মোদীর ডেপুটি শাহ। তিনি বলেন, ‘’নয়দিন পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক শক্তি আরাধনায় নিজেদের সমর্পিত করেন। এই কয়েকদিন বাংলার জন্য মাহাত্মপূর্ণ। আমি এই প্যান্ডেলে কিছুক্ষণ আগেই মায়ের পুজো করে এসেছি।  আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর এই বাংলায় এমন একটি সরকার আসুক যেটি সোনার বাংলার নির্মাণ করতে পারে।'' 

Related Articles

Related image1
ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর
Related image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
35
শাহের মুখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্তুতি
Image Credit : Social Media

শাহের মুখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্তুতি

‘’আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি। আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জয়ন্তী। তিনি কেবলমাত্র বাংলা নয় বরং সারা দেশ যখন পরাধীন ছিল তখন শিক্ষার জন্য যা করেছিলেন তা কেউ ভুলতে পারবেন না।'' 

45
বাংলা ভাষা, সংস্কৃতিতে শান শাহের
Image Credit : Social Media

বাংলা ভাষা, সংস্কৃতিতে শান শাহের

তিনি আরও বলেন, ‘’বাংলা ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ তথা মহিলাদের শিক্ষার জন্য তিনি নিজের সমগ্র জীবন সমর্পিত করেছেন। আমি হৃদয়পূর্বক নিজের তরফ থেকে তথা ভারতীয় জনতা পার্টি এর তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর চরণে প্রণাম জানাই।'' 

55
বাংলার মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা
Image Credit : ANI

বাংলার মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা

‘’দুর্গাপুজোর আগে এখানে ভারী বর্ষণ হয়েছে। তার জেরে ১০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। আমি তাঁদের সকলের পরিবারকে সমবেদনা জানাই। আমি তাঁদেরও শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। এই পুজো আমাদের শুভ কিছুর দিকে নিয়ে যাক, বাংলার বিকাশের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন যা দেখেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী তা সিদ্ধ যেন করতে পারে। বাংলার মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই।'' 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অমিত শাহ
পশ্চিমবঙ্গের খবর
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Khabar Live: Paper Leaks - প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে প্রধানের পদত্যাগ দাবি, সংসদে আলোচনার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা
Recommended image2
Mahua Moitra: 'মহুয়াকে দেখে কোনও ভাবেই ছোড়া যাবে না ডিম', উস্কানিমূলক মন্তব্য মামলায় বড় নির্দেশ আদালতের
Recommended image3
Kolkata to Delhi Volvo Bus: সস্তায় পুষ্টিকর! ভলভো বাস, পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি? এলাহি ব্যাপার
Recommended image4
TMC vs TMC: অভিষেককে ২ ঘণ্টার ডেডলাইন, মমতাকে শ্রদ্ধা জানিয়ে ঋত-শিবিরে যোগ দিতে ১ মাস সময় দিলেন মদন
Recommended image5
২১ জুলাই TMC vs TMC: মমতা-ঋতব্রতের আলাদা মঞ্চ, কলকাতায় কার সভায় বেশি ভিড়?
Related Stories
Recommended image1
ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর
Recommended image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved