MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর

ইউক্রেন নিয়ে কী ভাবছে রাশিয়া? ট্রাম্পের শুল্ক ঘোষণার পরই পুতিনকে ফোন মোদীর

Modi On Putin: ভারতের ওপর মার্কিন শুল্ক চাপানোয় চাপ বাড়ছে রাশিয়ার। শুক্রবার এমনই আশঙ্কার কথা শোনালেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 26 2025, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image Credit : Modi X Account

পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণার পরই তড়িঘড়ি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, ভারতের ওপর আমেরিকার অত্যাধিক হারে কর চাপানোয় তিতিবিরক্ত নয়াদিল্লি। এই জন্য শুল্কের প্রভাব নিয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
মোদীর ফোন নিয়ে ন্যাটো প্রধানের দাবি
Image Credit : our own

মোদীর ফোন নিয়ে ন্যাটো প্রধানের দাবি

এদিকে শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার বৈঠকে যোগ দিতে আমেরিকা উড়ে যান ন্যাটোর সেক্রেটারি জেনারেন মার্ক রুট। সেখানেই এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাতকারে তিনি জানান যে, আমেরিকার শুল্কের প্রভাব পড়ছে রাশিয়ার ওপরে। তাই ভারত মস্কোর সঙ্গে যোগাযোগ রেখে চলছে।

Related Articles

Related image1
অতিভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা, কেরলে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
Related image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
35
কী কথা হল মোদী-পুতিনের?
Image Credit : our own

কী কথা হল মোদী-পুতিনের?

সূত্রের খবর, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। পুতিনের কাছে ইউক্রেন নিয়ে কী পরিকল্পনা রয়েছে রাশিয়ার তা জানতে চান প্রধানমন্ত্রী। 

45
কী বলছে ভারত-রাশিয়া?
Image Credit : Asianet News

কী বলছে ভারত-রাশিয়া?

এদিকে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক বোঝা নিয়ে ফের ভারতের সঙ্গে চাপানউতোর চললেও ভারত ও রাশিয়ার তরফে এখনও সরকারি ভাবে কোনও বিবৃতি মেলেনি। তবে ট্রাম্পের এই শুল্কবাণে ভারত যে রুষ্ট তা পুতিনকে ফোন করে ইঙ্গিত দিয়েছেন মোদী।  

55
কাছাকাছি ভারত-রাশিয়া
Image Credit : Asianet News

কাছাকাছি ভারত-রাশিয়া

রুশ-ইউক্রেন সঙ্ঘাত নিয়ে আগেই ভারতের ওপর করের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  প্রথমে ২৫ তারপর আরও ২৫ শতাংশ কর চাপিয়ে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ কর আদায়ের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। গত ২৭ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। শুধু তাই নয়, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে এই করের বোঝা আরও চাপবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
নরেন্দ্র মোদী
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Ujjaini Express: ঋষিকেশে লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেস, ট্র্যাক পরিষ্কারের কাজ চলছে
Recommended image3
Summer Vacation: বিরাট পদক্ষেপ! গরমের ছুটি কমিয়ে দিল রাজ্য সরকার, কবে খুলছে সরকারি-বেসরকারি স্কুল?
Recommended image4
Today’s News in Bengali Live: Defence Deal - ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image5
Petrol Diesel Price: ৫ দিনের মধ্যে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, জেনে নিন কোন শহরে কতটা মূল্যবৃদ্ধি?
Related Stories
Recommended image1
অতিভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে জারি হলুদ সতর্কতা, কেরলে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
Recommended image2
চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved