রাজ্যে তৃণমূলের সংহতি মিছিল উপলক্ষে কালীঘাট মন্দির পরিদর্শন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
একদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে রাজ্যে তৃণমূলের সংহতি মিছিল। এরই মাঝে এদিন কালীঘাট মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অন্যদিকে রাজ্যে তৃণমূলের সংহতি মিছিল । এরই মাঝে এদিন কালীঘাট মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মন্দিরের গর্ভগৃহে ঢোকেন মুখ্যমন্ত্রী। তাঁর ছবি তোলার জন্য আলোকচিত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাতৃমূর্তিতে শাড়ি নিবেদন করেন তিনি।