MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় সরকারি কর্মীদের, ভোটের আগে মুখ পুড়ল রাজ্যের! কী বলল শীর্ষ আদালত?

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট জয় সরকারি কর্মীদের, ভোটের আগে মুখ পুড়ল রাজ্যের! কী বলল শীর্ষ আদালত?

DA Case Verdict: বৃহস্পতিবার ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় দান। বিরাট জয় পেলেন কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ, এখনই বকেয়া DA-র ২৫% দিয়ে দিতে হবে ৩১ মার্চের মধ্যে। এ নিয়ে ১৫ মে-র মধ্যে Compliance report দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ।

3 Min read
Author : Parna Sengupta
| Updated : Feb 05 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে কার্যত মুখ পুড়ল পশ্চিমবঙ্গ সরকারের। ডিএ মামলায় বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা। অতীত ঘাটলে দেখা যাবে এর আগে যতবার রাজ্যে বাজেট পেশ করা হয়েছে ঠিক সেই সময়ই বেড়েছে বাংলার সরকারি কর্মীদের DA।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : stockPhoto

ফলে, সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে হয়তো অর্থ মন্ত্রকের ঝুলি থেকে বেরিয়ে আসতে পারে সুখবর, সেই আশাতেই দিন কাটাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার হয়ত সত্যিই মিলবে সুখবর।

Related Articles

Related image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Related image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
39
Image Credit : stockPhoto

আদালতের ১১ নম্বর এজলাসে, সকাল ১০.৩০টায় DA মামলার রায় ঘোষণা হয়। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চ রায় ঘোষণা করে। রাজ্য সরকারের লক্ষ লক্ষ কর্মী এই রায়ের দিকে তাকিয়ে ছিলেন।

49
Image Credit : stockPhoto

শীর্ষ আদালত এদিন বলে দিয়েছে ডিএ দিতেই হবে রাজ্য সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ, এখনই বকেয়া DA-র ২৫% দিয়ে দিতে হবে। ৩১ মার্চের মধ্যে DA দিয়ে দিতে হবে। এ নিয়ে ১৫ মে-র মধ্যে Compliance report দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। বাকি ৭৫% DA নিয়ে সিদ্ধান্ত নিতে ৩ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চের বেঞ্চ। কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA ফারাক বর্তমানে ৪০%।

59
Image Credit : Asianet News

সরকারি কর্মীদের DA বাড়াবে রাজ্য?

পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, ২০২৩ সালের রাজ্য বাজেটে সুখবর পেয়েছিলেন বাংলার বহু সরকারি চাকরিজীবী। সে বছর রাজ্যের কর্মীদের জন্য ৩ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। এরপর ২০২৪ সালেও বাজেট চলাকালীন ৪ শতাংশ বেড়েছিল রাজ্যের সরকারি কর্মীদের DA। একই চিত্র ধরা পড়েছিল গত বছর অর্থাৎ ২০২৫ সালের রাজ্য বাজেটেও। সেবারও কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা সরকার।

69
Image Credit : social media

গত কয়েক বছর ধরে, রাজ্য বাজেটের সময় DA ঘোষণা করা হয়েছে। এবার সেই রাজ্য বাজেটের দিনেই DA-মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। বকেয়া DA নিয়ে এই আইনি লড়াই চলছে প্রায় এক দশক ধরে। এক আদালত থেকে আরেক আদালতে ঘুরেছে মামলা। আর দীর্ঘায়িত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা।

79
Image Credit : social media

২০২৫ সালের ১৬ মে, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয়, শুনানির দিন থেকে ৬ সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া DA-র অন্তত ২৫% মিটিয়ে দিতে হবে। সেদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয়, 'DA পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব। কিন্তু এই ধরনের বিবেচনার জন্য, সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না।

89
Image Credit : Facebook

তবে তারপরও রাজ্য় সরকারি কর্মীদের অপেক্ষা শেষ হয়নি। কারণ রাজ্য সরকার কোনও টাকাই দেয়নি। অবশেষে আদালতের নির্দেশে কাটবে কি অপেক্ষার প্রহর? রাজ্য কি নির্ধারিত সময়ের মধ্যেই টাকা দিতে পারবে?

99
Image Credit : Getty

আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) ১৫-মের মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে। এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সূত্রের খবর, এই DA মেটাতে গেলে রাজ্যকে ১০ হাজার ৪০০ কোটি টাকা দিতে হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর
Recommended image2
Now Playing
Congress Protest: তৃণমূল হাওয়া, হকার উচ্ছেদের প্রতিবাদে শূন্যস্থান পূরণে মরিয়া কংগ্রেসের বিক্ষোভ রাজভবনের পথে
Recommended image3
Bangladesh Awami League: বিলাসবহুল হোটেলে 'যশোরের ত্রাস,' কলকাতায় বৈঠক আওয়ামি লিগের
Recommended image4
TMC Crisis: দলের অন্দরে টালমাটাল পরিস্থিতি, দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক
Recommended image5
Mamata Congress: অবলুপ্ত হয়ে যাবে তৃণমূল কংগ্রেস? সনিয়ার প্রস্তাবে কংগ্রেসে ফিরছেন মমতা? নতুন জল্পনা
Related Stories
Recommended image1
DA Case: আজ ডিএ মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?
Recommended image2
DA Case: 'সবদিকে খরচ করছে, ডিএ-র কথা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে,' রাজ্যকে তোপ ফিরদৌস শামিমের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved